Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

তিল দূর করতে অ্যাপেল সিডার ভিনেগার, হতে পারে বড় বিপদ

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

তিল দূর করতে অ্যাপেল সিডার ভিনেগার, হতে পারে বড় বিপদ

সংগৃহীত ছবি

Advertisement

ত্বকের তিল অনেকের কাছেই অস্বস্তির কারণ। তাই সহজে ঘরোয়া উপায়ে তিল দূর করার চেষ্টা করেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচলিত এমনই একটি পদ্ধতি হলো অ্যাপল সিডার ভিনেগার ব্যবহার। অনেকে মনে করেন, তিলে সরাসরি ভিনেগার লাগালে সেটি শুকিয়ে ধীরে ধীরে ঝরে পড়ে। তবে বিশেষজ্ঞদের মতে, এ পদ্ধতি মোটেও নিরাপদ নয় বরং এতে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।

অ্যাপেল সিডার ভিনেগার কি নিরাপদ?

চর্ম বিশেষজ্ঞদের মতে, তিল দূর করার জন্য সরাসরি অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করা উচিত নয়। এতে থাকা অ্যাসিটিক অ্যাসিড তিলের টিস্যুর পাশাপাশি আশপাশের সুস্থ ত্বকেও ক্ষতি করতে পারে। ভিনেগার ব্যবহারের ফলে হতে পারে- 

* ত্বকে জ্বালা বা লালচে ভাব

* ব্যথা ও চামড়া ওঠা

* ফোসকা তৈরি হওয়া

* রাসায়নিক পোড়ার মতো ক্ষতি

* স্থায়ী দাগ বা ত্বকের রঙ পরিবর্তন

অথাৎ, তিল শুকিয়ে ফেলার পরিবর্তে এটি ত্বকের জন্য নতুন সমস্যা তৈরি করতে পারে।

কেন ঝুঁকিপূর্ণ এ পদ্ধতি?

অ্যাপল সিডার ভিনেগার অম্লীয় উপাদান ত্বকের ওপর ক্ষয়কারী প্রভাব ফেলতে পারে। অনেকেই মনে করেন, এর অ্যাসিড তিলকে নষ্ট করে ফেলবে। কিন্তু বাস্তবে এটি শুধু তিলের ওপর কাজ করে না, আশপাশের স্বাভাবিক ত্বকের কোষও ক্ষতিগ্রস্ত করতে পারে।

বিশেষ করে বারবার ব্যবহার করলে ত্বকের প্রদাহ ও ক্ষতির ঝুঁকি আরও বেড়ে যায়। 

তিল নিয়ে কখন সর্তক হবেন?

শরীরের বেশিরভাগ তিলই সাধারণত ক্ষতিকর নয়। তবে কিছু পরিবর্তন হলে সর্তক হওয়া জরুরি। যেমন-

* তিলের আকার হঠাৎ বড় হয়ে যাওয়া

* রঙ বা আকৃতি বড় হওয়া

* তিল থেকে রক্তপাত হওয়া

* চুলকানি বা ব্যথা শুরু হওয়া

* তিলে উপর খোসা তৈরি হওয়া

এসব লক্ষণ দেখা দিলে নিজ থেকে তিল তুলে ফেলার চেষ্টা না করে চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

তিল তুলতে চাইলে কী করবেন?

শুধু সৌন্দর্যের কারণে তিল সরাতে চাইলে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। তিলের আকার, ধরন ও অবস্থান দেখে চিকিৎসক নিরাপদ পদ্ধতি নির্বাচন করতে পারেন। 

দরকার হলে শেভ পদ্ধতি, ছোট অস্ত্রোপচার বা অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে তিল অপসারণ করা যায়। সন্দেহজনক তিল হলে পরীক্ষার জন্য টিস্যু বিশ্লেষণ  করা যেতে পারে।

ভিনেগার ব্যবহার করে ফেললে কী করবেন? 

যদি ইতোমধ্যে তিলে অ্যাপেল সিডার ভিনেগার লাগিয়ে থাকেন, তাহলে-

* আর ব্যবহার করবেন না

* আক্রান্ত জায়গা ঘষা বা খোঁচাবেন না

* অন্য কোনো ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করবেন না

ত্বকে ফোসকা, তীব্র ব্যথা বা পোড়ার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়া তিলের আকার বা রঙে পরিবর্তন লক্ষ্য করলেও বিশেষজ্ঞের কাছে যান।

সহজ ঘরোয়া সমাধানের আশায় ত্বকের ক্ষতি না করে, তিল নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম