Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

তেল ছাড়া টকদই দিয়ে বানিয়ে ফেলুন ডিমের রোস্ট

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:৫৬ পিএম

তেল ছাড়া টকদই দিয়ে বানিয়ে ফেলুন ডিমের রোস্ট

Advertisement

যখন রান্নাঘরে কোনো তরকারি বলতে কিছুই থাকে না, তখন ডিমই হচ্ছে আপনার উপস্থিত প্রধান সাহায্যকারী খাবার। কোনো তরকারি নেই, ডিম দিয়ে ঝটপট ভেজে খেয়ে ফেলুন ভাত। ডিম পোচ, ডিম সেদ্ধ, ডিম মামলেট, ডিম তেলানি—এসবই ঝটপট ১০ মিনিটের তরকারি। এটি একটি জনপ্রিয় বাঙালি পদ যেখানে সেদ্ধ ডিম মসলাদার পেঁয়াজ ও টমেটো গ্রেভিতে রান্না করা হয়। আলু ও ডিমের এই ঝোল গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ মানিয়ে যায়। ঝটপট দুপুরের খাবারের জন্য ভাজা বা পোচ করা ডিম দিয়ে রান্না করা খিচুড়ি বেশ তৃপ্তিদায়ক বটে। 

সেই ডিম দিয়ে এবার নতুন রান্নার রেসিপি, যা তেল ছাড়া টকদই দিয়ে ডিমের সুস্বাদু খাবার তৈরি করা যায়। বিশেষ করে টকদই দিয়ে ডিমের রোস্ট বানালে তাতে একদমই তেলের প্রয়োজন পড়ে না। আর সেই সময়েই প্রয়োজন, নয়া রন্ধনকৌশল। কিন্তু স্বাস্থ্যসচেতনতার যুগে তেল-মসলা বেশি হলেও মুশকিল। বাড়ির সবার জন্য উপযুক্ত পদ রান্না করতে হলে তেল বাদ দিয়েও ডিমের সুস্বাদু পদ রান্না করা যায়। 

উপকরণ

* ৬টি ডিম

* ১ টেবিল চামচ মাখন বা ঘি

* এক চিমটে গোটা গরম মসলা

* ২টি তেজপাতা

* ৩ টেবিল চামচ টকদই

* ৩টি পেঁয়াজের রস

* দেড় টেবিল চামচ আদার রস

* ৪-৫টি কাঁচালংকা

* এক মুঠো কিশমিশ

* স্বাদমতো লবণ

* স্বাদমতো গোলমরিচ

প্রণালি

ডিমগুলো সেদ্ধ করে নিয়ে খোলস ছাড়িয়ে কাঁটাচামচ দিয়ে সারা গায়ে ছিদ্র করে নিন। এদিকে কিশমিশগুলো পানিতে ভিজিয়ে রেখে থেঁতো করে নিন। এবার বড় একটি পাত্রে দই, পেঁয়াজ বাটার রস, আদা বাটার রস, লবণ ভালো করে ফেটিয়ে নিন। থেঁতো করা কিশমিশও শেষে মিশিয়ে দিতে হবে এতে।

শেষে সেদ্ধ ডিমগুলো এই মিশ্রণে ঢেলে দিন। বেশ খানিকক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখুন এই মিশ্রণটি। মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, যাতে ডিমের ভেতর মসলা ভালো করে প্রবেশ করতে পারে। এবার কড়াই আঁচে বসিয়ে ঘি বা মাখন ঢেলে দিন। তাতে গোটা গরম মসলা থেঁতো করে মিশিয়ে দিন। সঙ্গেও তেজপাতাও। তার পর ডিমসমেত মিশ্রণ কড়াইয়ে ঢেলে দিন।

মিশ্রণে যেহেতু লবণ দেওয়া ছিল। তাই নতুন করে আর দিতে হবে না। তবে রান্নার মাঝে একবার চেখে দেখে নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। গোটা মিশ্রণটি ঢিমে আঁচে কষাতে হবে ধৈর্য ধরে। দইয়ের তেল ছাড়তে শুরু করলে প্রয়োজনমতো অল্প চিনি মেশানো যায়। যার যেমন অভিরুচি, তেমন পরিমাণ মিশিয়ে নিতে হবে। যদি টক বেশি মনে হয়, তা হলে চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন। নয়তো খুব বেশি চিনি ব্যবহার না করাই ভালো।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম