Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ইফতারের টেবিলে রাখুন গরমের প্রশান্তি বাঙ্গির শরবত

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:০২ এএম

ইফতারের টেবিলে রাখুন গরমের প্রশান্তি বাঙ্গির শরবত

বাঙ্গির শরবত। ফাইল ছবি

Advertisement

দেখতে দেখতে রমজানের রোজা প্রায় শেষের দিকে। এর মধ্যেই আমরা ইফতারে নানা  রকম শরবত পান করেছি। এবার একটু ভিন্নভাবে শরবত পান করি। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার পর আমরা নানা রকম ইফতারের পানীয় পান করে আসছি। শেষ মুহূর্তে কয়েকটি রোজার ইফতারে এমন কিছু চাই, যা শরীরকে আরও দ্রুত সতেজ করে এবং স্বাদে এনে দেয় ভিন্নতা। গরমের এই সময়ে তৃষ্ণা মেটাতে ও শরীরে প্রশান্তি ফিরিয়ে আনতে বাঙ্গির শরবত হতে পারে এমন একটি চমৎকার পানীয়,যা প্রাকৃতিক মিষ্টতা, হালকা সুবাস আর পুষ্টিগুণে ভরপুর এই পানীয়। আর রোজার শেষ কয়েকটি ইফতারের টেবিলে যোগ করবে নতুনমাত্রা। 

চলুন জেনে নেওয়া যাক, বাঙ্গির তৈরি রেসিপি—

উপকরণ

ছোট ১টি বাঙ্গি কুচি করে কাটা। মিষ্টি দই আধা কেজি। চিনি স্বাদমতো। বিট লবণ হাফ চা চামচ। বরফ কুচি পরিমাণমতো। পানি পরিমাণমতো।

প্রণালি

প্রথমে একটি পাকা বাঙ্গি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। এরপর একটি ব্লেন্ডারে বাঙ্গির টুকরো, চিনি, গুঁড়ো দুধ, বিট লবণ এবং লেবুর রস দিন। এবার পরিমাণমতো ঠান্ডা পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন, যাতে কোনো দানা না থাকে। এরপর মিশ্রণটি ছেঁকে নিন কিংবা আঁশসহ খেতে চাইলে না ছেঁকেও গ্লাসে ঢালতে পারেন। এবার একটি পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দিন। এবার গ্লাসে ঢেলে ওপর থেকে বরফ কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। 

তবে যারা আরও একটু রাজকীয় স্বাদ চান, তারা পরিবেশনের সময় উপরে কিছুটা ভ্যানিলা আইসক্রিম বা কুচি করা কাঠবাদাম যোগ করতে পারেন। এ ছাড়া লেবু না থাকলে বিকল্প হিসেবে টকদইও ব্যবহার করা যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাকাতের টাকায় কি গণইফতারের আয়োজন করা যাবে?

জাকাতের টাকায় কি গণইফতারের আয়োজন করা যাবে?

গঙ্গা নদীতে নৌকায় ইফতার বিতর্কে গ্রেফতার ১৪

গঙ্গা নদীতে নৌকায় ইফতার বিতর্কে গ্রেফতার ১৪

ইফতারের সময় গ্যাসের ওষুধ খাওয়া কতটা ঝুঁকিপূর্ণ

ইফতারের সময় গ্যাসের ওষুধ খাওয়া কতটা ঝুঁকিপূর্ণ

ইফতারে তৃষ্ণা মেটাতে গুড়ের শরবত

ইফতারে তৃষ্ণা মেটাতে গুড়ের শরবত

তেজগাঁও প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

তেজগাঁও প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

‘প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের প্রকৃত স্বাধীনতা দিয়েছেন’

‘প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের প্রকৃত স্বাধীনতা দিয়েছেন’

আরও পড়ুন

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম