Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

মুখে ঘা হতে পারে যেসব ভিটামিনের অভাবে

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:৩৪ পিএম

মুখে ঘা হতে পারে যেসব ভিটামিনের অভাবে

সংগৃহীত ছবি

Advertisement

শরীর সুস্থ রাখতে প্রয়োজন বিভিন্ন ধরনের ভিটামিন ও পুষ্টি উপাদান। তবে অনেকেই খাবারের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন না হওয়ায় শরীরে নানা ভিটামিনের ঘাটতি তৈরি হয়। এর প্রভাব পড়ে স্বাস্থ্যের ওপর। বিশেষ করে কিছু ভিটামিনের অভাবে মুখে ঘা, জ্বালাপোড়া বা ক্ষত দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ভিটামিন বি১২ শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, নিরামিষভোজীদের বড় একটি অংশ এই ভিটামিনের ঘাটতিতে ভোগেন। ভিটামিন বি১২ কমে গেলে মুখে বারবার ঘা হওয়া, জিহ্বা লাল হয়ে যাওয়া কিংবা জ্বালাপোড়া অনুভূত হতে পারে।

এ ছাড়া ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, মুখের কোণে ফাটল বা ঘা দেখা দিতে পারে। অন্যদিকে ভিটামিন সি-এর ঘাটতি হলে মুখের ভেতরে ক্ষত তৈরি হওয়া এবং মাড়ি থেকে রক্ত পড়ার মতো সমস্যাও হতে পারে।

তবে শুধু ভিটামিনের অভাবই নয়, আরও নানা কারণেও মুখে ঘা হতে পারে। যেমন— আয়রনের ঘাটতি, অতিরিক্ত ঝাল বা টক খাবার খাওয়া, মানসিক চাপ, গ্যাস্ট্রিকের সমস্যা কিংবা মুখের ভেতরে আঘাত লাগা।

এ ধরনের সমস্যা এড়াতে প্রতিদিন সুষম খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খাদ্যতালিকায় সবজি, ফলমূল, ডিম ও দুধ রাখার পাশাপাশি পর্যাপ্ত পানি পান করাও জরুরি। আর মুখে ঘা বারবার হলে বা দীর্ঘদিন না সারলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম