Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

বসে কাজ করলে পা ফুলে বা হাঁটলেই ব্যথা হয়, জেনে নিন সহজ ব্যায়াম

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:১৮ এএম

বসে কাজ করলে পা ফুলে বা হাঁটলেই ব্যথা হয়, জেনে নিন সহজ ব্যায়াম

ফাইল ছবি।

Advertisement

দীর্ঘক্ষণ বসে কাজ করার কারণে পায়ে ব্যথা, পায়ের পাতা ফুলে যাওয়া এবং গোড়ালিতে অস্বস্তির মতো সমস্যায় ভুগছেন অনেকেই। বিশেষ করে ৪০ বছরের বেশি বয়সিদের মধ্যে এ ধরনের সমস্যা বেশি দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, পায়ে ব্যথা, ফোলা কিংবা ঘন ঘন কালশিটে পড়া কখনো কখনো জটিল রোগের পূর্বলক্ষণও হতে পারে। তাই এসব সমস্যাকে অবহেলা না করে প্রয়োজনীয় যত্ন নেওয়া জরুরি।

পায়ের ব্যথা কমাতে ও রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে নিয়মিত ব্যায়ামের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এমনই একটি সহজ ব্যায়াম হলো ‘অ্যাঙ্কল বেন্ডিং’, যা চেয়ারে বসেই করা যায়। অফিসে কাজের ফাঁকেও এই ব্যায়াম অনুশীলন করা সম্ভব।

ব্যায়ামটি করতে প্রথমে চেয়ারে সোজা হয়ে বসে মাথা, ঘাড় ও পিঠ সোজা রাখতে হবে। এরপর দুই পা সামনে প্রসারিত করে শ্বাস নিতে নিতে গোড়ালি মাটিতে রেখে পায়ের আঙুল ওপরে তুলতে হবে। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে গোড়ালি তুলে পায়ের আঙুলের ওপর ভর দিতে হবে। এভাবে দুই ধাপ পর্যায়ক্রমে ৫ থেকে ৭ বার করতে হবে এবং প্রতিটি অবস্থানে কয়েক সেকেন্ড স্থির থাকতে হবে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত অ্যাঙ্কল বেন্ডিং করলে হাঁটুর ব্যথা কমতে পারে, কাফ মাসলের যন্ত্রণা দূর হয় এবং সায়াটিকার ব্যথাতেও উপকার মেলে। এছাড়া দীর্ঘক্ষণ বসে কাজ করা ব্যক্তিদের পায়ে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং পেশির শক্তি বৃদ্ধি পায়। হাই হিল জুতা ব্যবহারের কারণে গোড়ালিতে ব্যথা হলেও এই ব্যায়াম সহায়ক হতে পারে।

তবে যাদের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ব্যায়াম করা উচিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত অনুশীলন পায়ের নানা সমস্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শীত আসার আগেই শিশুদের গলাব্যথা ও টনসিলের সমস্যা? চিকিৎসার সঠিক উপায়

শীত আসার আগেই শিশুদের গলাব্যথা ও টনসিলের সমস্যা? চিকিৎসার সঠিক উপায়

২০ সেকেন্ডে রসুনের খোসা ছাড়াবেন যেভাবে

২০ সেকেন্ডে রসুনের খোসা ছাড়াবেন যেভাবে

বয়স অনুযায়ী কার কত ঘণ্টা ঘুম প্রয়োজন

বয়স অনুযায়ী কার কত ঘণ্টা ঘুম প্রয়োজন

সবুজ, হলুদ ও লাল ক্যাপসিকামের পার্থক্য কী? রঙের সঙ্গে বদলায় পুষ্টিগুণও

সবুজ, হলুদ ও লাল ক্যাপসিকামের পার্থক্য কী? রঙের সঙ্গে বদলায় পুষ্টিগুণও

অনলাইনে পণ্য কিনে প্রতারিত হলে যা করবেন

অনলাইনে পণ্য কিনে প্রতারিত হলে যা করবেন

ডায়াবেটিসে পায়ের এই ৫ লক্ষণ অবহেলা করলেই বিপদ

ডায়াবেটিসে পায়ের এই ৫ লক্ষণ অবহেলা করলেই বিপদ

আরও পড়ুন

শীত আসার আগেই শিশুদের গলাব্যথা ও টনসিলের সমস্যা? চিকিৎসার সঠিক উপায়

শীত আসার আগেই শিশুদের গলাব্যথা ও টনসিলের সমস্যা? চিকিৎসার সঠিক উপায়

২০ সেকেন্ডে রসুনের খোসা ছাড়াবেন যেভাবে

২০ সেকেন্ডে রসুনের খোসা ছাড়াবেন যেভাবে

রাত হলেই কাশি বাড়ে? জেনে নিন এর সম্ভাব্য কারণ ও ঘরোয়া সমাধান

রাত হলেই কাশি বাড়ে? জেনে নিন এর সম্ভাব্য কারণ ও ঘরোয়া সমাধান

বয়স অনুযায়ী কার কত ঘণ্টা ঘুম প্রয়োজন

বয়স অনুযায়ী কার কত ঘণ্টা ঘুম প্রয়োজন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম