প্রস্রাবের সঙ্গে শ্বেতস্রাব?—কিডনি বিকল হওয়ার লক্ষণ নয় তো?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
প্রস্রাবের সঙ্গে শরীর থেকে শ্বেতস্রাব কিংবা বীর্যের মতো পদার্থ বেরিয়ে যেতে দেখে অনেকের মনে যে আতঙ্ক তৈরি হয়, তাকে বলা হয় ধাতু সিনড্রোম। সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার বাসিন্দারা এ রোগে বেশি আক্রান্ত হন।
পানি ঠিকমতো না খেলেই আপনার শরীরে বাসা বাঁধে হাজারো রোগব্যাধি। কঠিন অসুখগুলোর ক্ষেত্রে চিকিৎসা যত তাড়াতাড়ি শুরু হয়, ততই রোগীর সেরে ওঠার সম্ভাবনা বেড়ে যায়। অথচ কিছু কিছু ক্ষেত্রে নিজেদের ভুলেই অসুখের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। প্রতিদিন কিছু বিষয়ে খতিয়ে দেখলে জানা যায়, কত বড় ভুল করে যাচ্ছেন আপনি, তা থেকে সতর্ক হওয়া উচিত।
এই যেমন— প্রস্রাবের রঙ কিংবা প্রকৃতির প্রতি খেয়াল রাখলে কিডনির নানা সমস্যা, ডায়াবেটিস— এসব অসুখের ক্ষেত্রে শুরুতেই সতর্ক হওয়া যায়। অনেকে প্রস্রাবের সঙ্গে অতিরিক্ত ফেনা বা বুদ্বুদ দেখে চিন্তিত হয়ে পড়েন। এ লক্ষণ শুধু কিডনি বিকল হওয়া কিংবা ডায়াবেটিসের কারণে নাও হতে পারে, নেপথ্যে থাকতে পারে অন্য কোনো কারণ।
যদি দেখেন প্রস্রাবের সঙ্গে শরীর থেকে বীর্যের মতো পদার্থ বেরিয়ে যেতে, তাহলে মনে যে আতঙ্ক তৈরি হয়, তাকে বলা হয় ধাত সিনড্রোম বা ধাতু রোগ। সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার বাসিন্দারা এ রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন।
এ সমস্যা শুধু আপনার শারীরিক নয়, রোগীর মনেও এর ব্যাপক প্রভাব ফেলে। অনেকেই প্রাথমিক পর্যায়ে মনে করেন, প্রস্রাবের সঙ্গে বীর্য বেরিয়ে যাচ্ছে। সে কারণেই বুঝি আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। বিষয়টি পুরোপুরি মানসিক। তাই ধাত সিনড্রোমের লক্ষণগুলো জেনে রাখা ভীষণ জরুরি।
চলুন জেনে নেওয়া যাক, ধাত সিনড্রোম কিংবা ধাতু রোগের লক্ষণ—
১. শরীর দুর্বল হয়ে পড়া কিংবা সারাক্ষণ ক্লান্ত থাকা
২. মাথা ঘোরা
৩. মনোযোগ কমে যাওয়া
৪. উদ্বেগ বা বিষণ্ণতা বেড়ে যাওয়া
৫. যৌনক্ষমতা কমে গেছে বলে মনে হওয়া
৬. ঘুম না হওয়া
৭. প্রস্রাবের সঙ্গে শ্বেতস্রাব বের হচ্ছে বলে মনে হওয়া
যারা মনে করেন, তারা ধাত সিনড্রোমের শিকার, তাদের মাথায় রাখা উচিত— ঘুমের মধ্যে বীর্যপাত হওয়া সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার। এর সঙ্গে অপরাধপ্রবণতা বা অসুস্থতার কোনো সম্পর্ক নেই। আর হস্তমৈথুন কোনো অসুখ নয়। এর ফলে যৌনক্ষমতা কমে যায়, এ ধারণাও ভুল।
এ ছাড়া আপনার শরীর থেকে বীর্য বেরিয়ে গেলে শরীর দুর্বল হয়ে পড়ে না। এটা প্রস্রাবের সঙ্গে সাদা কিছু বের হচ্ছে মানেই তা বীর্য বা শ্বেতস্রাব নয়। অনেক সময়ে মূত্রনালিতে সংক্রমণ হলে কিংবা কিডনিতে ছোট পাথর জমলেও সাদা রঙের পাথর বা আঠালো পদার্থ শরীর থেকে বেরিয়ে যায়।
সে জন্য দুশ্চিন্তা না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। এ সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে অবসাদে ভুগলে বরং আপনার শরীরের ক্ষতি। তার চেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ যৌনতাবিষয়ক সমস্যার মুখোমুখি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিলে আপনি চিন্তামুক্ত থাকবেন।

