Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

চিনি পিঁপড়ামুক্ত রাখার উপায়

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

চিনি পিঁপড়ামুক্ত রাখার উপায়

Advertisement

পিঁপড়া তাড়াতে রাসায়নিক স্প্রে ব্যবহার করার প্রয়োজন নেই। রান্নাঘরেই থাকা কয়েকটি উপকরণ কাজে লাগিয়ে চিনির কৌটার আশপাশে পিঁপড়ার আনাগোনা কমানো যেতে পারে।

চিনিকে পিঁপড়ামুক্ত রাখার উপায় কী?

তেজপাতা

চিনির কৌটার ভিতরে বা চারপাশে কয়েকটি তেজপাতা রেখে দিতে পারেন। তেজপাতার তীব্র প্রাকৃতিক গন্ধ পিঁপড়াদের দূরে সরিয়ে রাখে। কৌটার ভিতরে রাখলে খেয়াল রাখবেন, তেজপাতা যেন শুকনো এবং পরিষ্কার থাকে।

লবঙ্গ

লবঙ্গের গন্ধ অনেকের কাছে মনোরম হলেও পিঁপড়া এই তীব্র গন্ধ পছন্দ করে না। তাই চিনির কৌটার ভিতরে কয়েকটি লবঙ্গ রেখে দিতে পারেন। চিনির কৌটা যে তাক বা আলমারিতে রাখা হয়, সেখানেও লবঙ্গ রাখা যায়। এটি মূলত পিঁপড়েকে দূরে রাখার একটি সহজ উপায়, পিঁপড়ে মেরে ফেলার পদ্ধতি নয়।

শুকনা মরিচ

পিঁপড়া তাড়ানোর আরও একটি সহজ উপকরণ হলো শুকনা মরিচ। কয়েকটি শুকনা মরিচ চিনির কৌটার কাছে বা যে আলমারিতে যেখানে চিনি রাখা হয়, সেখানে শুকনা মরিচ রেখে দিতে পারেন। শুকনা মরিজের ঝাঁঝালো গন্ধে পিঁপড়া দূরে পালাবে। তবে মরিচ সরাসরি চিনির মধ্যে মেশানোর প্রয়োজন নেই। তাতে চিনির স্বাদ নষ্ট হয়ে যাবে।

পাতিলেবু

লেবুর সাইট্রাসের তীব্র গন্ধও পিঁপড়ার দূরে রাখতে সাহায্য করতে পারে। চিনির কৌটার পাশে কয়েক টুকরা লেবু রাখা যায়। তবে লেবু যাতে চিনির সঙ্গে সরাসরি না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে লেবুর টুকরা শুকিয়ে গেলে বা নষ্ট হতে শুরু করলে, তা সরিয়ে নতুন টুকর দিতে হবে।

চিনির কৌটা থেকে পিঁপড়ে বের করার উপায়

১. পিঁপড়া যদি চিনির মধ্যে ঢুকে পড়ে, সে ক্ষেত্রে চিনি পরিষ্কার একটি বড় ট্রেতে ছড়িয়ে রোদে কিছুক্ষণ রেখে দিতে পারেন। সূর্যের তাপে পিঁপড় সরে যেতে পারে। 

২. চিনির কৌটায় পিঁপড়া থাকলে ভিতরে কয়েকটি লবঙ্গ রেখে দিতে পারেন। কৌটার মুখ সামান্য খোলা রাখতে হবে। লবঙ্গের তীব্র গন্ধে পিঁপড়া পিলপিল করে কৌটার বাইরে বেরিয়ে আসবে। 

৩. কৌটার মুখ খুলে হালকা ফুঁ দিলে বা কৌটার গায়ে আলতো টোকা দিলে অনেক সময়ে পিঁপড়া বাইরে বেরিয়ে আসতে শুরু করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অ্যান্টিবায়োটিক সেবনকালে চিনি খেলে যে বিপদ হতে পারে

অ্যান্টিবায়োটিক সেবনকালে চিনি খেলে যে বিপদ হতে পারে

নারী-পুরুষের সর্বোচ্চ কতটুকু চিনি খাওয়া দরকার

নারী-পুরুষের সর্বোচ্চ কতটুকু চিনি খাওয়া দরকার

অতিরিক্ত চিনি ও অ্যালকোহল যেভাবে নষ্ট করে লিভার

অতিরিক্ত চিনি ও অ্যালকোহল যেভাবে নষ্ট করে লিভার

ঘরোয়া যে ৪ উপায়ে চিনির পিঁপড়া দূর করবেন

ঘরোয়া যে ৪ উপায়ে চিনির পিঁপড়া দূর করবেন

চিনি নাকি গুড়, কোনটি বেশি স্বাস্থ্যকর

চিনি নাকি গুড়, কোনটি বেশি স্বাস্থ্যকর

চট্টগ্রামে হঠাৎ বেড়েছে চিনির দাম

বেড়েছে আটা ও ময়দার দাম, সবজিতে কিছুটা স্বস্তি চট্টগ্রামে হঠাৎ বেড়েছে চিনির দাম

আরও পড়ুন

টাকা নিয়ে ঝামেলা এড়াতে সম্পর্কের শুরুতে করুন এই ৫ আলোচনা

টাকা নিয়ে ঝামেলা এড়াতে সম্পর্কের শুরুতে করুন এই ৫ আলোচনা

আপনার ক্রাশের মনেও কি আপনিই আছেন? বুঝবেন এই ৫ আচরণে

আপনার ক্রাশের মনেও কি আপনিই আছেন? বুঝবেন এই ৫ আচরণে

অ্যান্টিবায়োটিক সেবনকালে চিনি খেলে যে বিপদ হতে পারে

অ্যান্টিবায়োটিক সেবনকালে চিনি খেলে যে বিপদ হতে পারে

রাতে ঘুম আসে না, মুক্তি পেতে ৫ খাবার খান

রাতে ঘুম আসে না, মুক্তি পেতে ৫ খাবার খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম