Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ভাইরাল ‘আনসিন বাংলাদেশ’, ওয়েবসাইটে মিলবে ভ্রমণের আরও যত সুবিধা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পিএম

ভাইরাল ‘আনসিন বাংলাদেশ’, ওয়েবসাইটে মিলবে ভ্রমণের আরও যত সুবিধা

ছবি: সংগৃহীত

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক দিন ধরে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের মানচিত্রের নানা রঙের ছবি। কেউ দেখাচ্ছেন ৬৪ জেলার মধ্যে কতগুলো ঘোরা হয়েছে, আবার কারও মানচিত্রে এখনো রয়ে গেছে বড় একটি অংশ। এই ভাইরাল ট্রেন্ডের পেছনে রয়েছে ‘আনসিন বাংলাদেশ’ নামের একটি ওয়েব প্ল্যাটফর্ম।

ওয়েবসাইটটিতে বাংলাদেশের ৬৪ জেলার একটি ইন্টার্যাকটিভ ম্যাপ রয়েছে। ব্যবহারকারী যেসব জেলা ঘুরেছেন, সেগুলো নির্বাচন করলেই ম্যাপে তা আলাদাভাবে চিহ্নিত হয়। এরপর নিজের নাম, ছবি ও পছন্দের থিম যোগ করে সেই ভ্রমণ ম্যাপ পিএনজি, জেপিজি, পিডিএফ আকারে ডাউনলোড ও শেয়ার করা যায়।

তবে শুধু ‘কত জেলা ঘুরেছেন’ তার হিসাব রাখাই এই প্ল্যাটফর্মের একমাত্র কাজ নয়। ওয়েবসাইটটিতে রয়েছে কোথায় ঘুরতে যাবেন, ট্রিপ প্ল্যানার, লুকানো রত্ন, কুইজ ও বাংলাদেশ ম্যাপ পাজলের মতো বিভিন্ন ফিচার।


পরের ভ্রমণ কোথায়, সেটিও ঠিক করবে

কোনো জেলা নির্বাচন করলে সেখানে থাকা জনপ্রিয় ও তুলনামূলক কম পরিচিত দর্শনীয় স্থান সম্পর্কে তথ্য দেখার সুযোগ রয়েছে। কোথায় যাবেন, কীভাবে যাবেন, আনুমানিক কত খরচ হতে পারে এবং কোথায় থাকা যায়- এসব তথ্যও দেওয়া হয়েছে। তবে ওয়েবসাইট কর্তৃপক্ষ জানিয়েছে, ভাড়া, খরচ ও হোটেলের তথ্য সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, তাই ভ্রমণের আগে সর্বশেষ তথ্য যাচাই করা উচিত।

আরও সুবিধা হলো ট্রিপ প্ল্যানার। কোথা থেকে যাত্রা শুরু হবে, কোন কোন জেলা ঘোরা হবে, কত দিনের ভ্রমণ এবং বাজেট কেমন- এসব তথ্য দিলে সম্ভাব্য রুট ও ভ্রমণ পরিকল্পনা সাজানোর সুবিধা রয়েছে।

‘লুকানো রত্ন’ খুঁজে দেওয়ার সুযোগ

বাংলাদেশের অনেক সুন্দর জায়গা এখনো পর্যটকদের কাছে অজানা। সেসব জায়গার তথ্য যোগ করার সুযোগও রাখা হয়েছে ওয়েবসাইটটিতে। ব্যবহারকারীরা কোনো কম পরিচিত জায়গার নাম, অবস্থান, বর্ণনা, কীভাবে যেতে হবে, ভ্রমণের উপযুক্ত সময়, আনুমানিক খরচ, থাকার ব্যবস্থা ও নিরাপত্তা-সংক্রান্ত তথ্য দিতে পারেন। সঙ্গে নিজের তোলা ছবিও জমা দেওয়ার সুযোগ রয়েছে। যাচাই শেষে অনুমোদিত জায়গা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রতিটি অনুমোদিত জায়গার জন্য অবদানকারীকে পয়েন্ট দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বভ্রমণের হিসাবও

‘আনসিন বাংলাদেশ’-এর আরেকটি আকর্ষণ হলো বিশ্ব ভ্রমণ ম্যাপ। বাংলাদেশের ৬৪ জেলার পাশাপাশি বিশ্বের ১৯৪টি দেশ ও ছয়টি মহাদেশের মধ্যে ব্যবহারকারী কোন কোন দেশে গেছেন, সেটিও ম্যাপে চিহ্নিত করা যায়। নিজের ছবি ও নাম যোগ করে সেই ম্যাপও ডাউনলোড করা সম্ভব।

ভ্রমণের সঙ্গে খেলাও

ভ্রমণকে আরও আকর্ষণীয় করতে ওয়েবসাইটে রয়েছে কুইজ ও বাংলাদেশ ম্যাপ পাজল। কুইজে বাংলাদেশের খাবার, দর্শনীয় স্থান, ইতিহাস, জেলার পরিচিতি ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। আর ম্যাপ পাজলে বাংলাদেশের জেলাগুলো সঠিক অবস্থানে বসাতে হয়। নিয়মিত নতুন প্রশ্ন ও খেলার সুযোগও রাখা হয়েছে।

কীভাবে শুরু করবেন?

‘আনসিন বাংলাদেশ’-এ ঢুকে প্রথমেই ৬৪ জেলার ম্যাপ থেকে ঘুরে আসা জেলাগুলো নির্বাচন করতে হবে। চাইলে জেলার নামের তালিকা থেকে বা সরাসরি ম্যাপে ক্লিক করেও জেলা বেছে নেওয়া যায়। নির্বাচনের সঙ্গে সঙ্গে কতটি জেলা ঘোরা হয়েছে, তার হিসাবও দেখা যায়। এরপর পছন্দের থিম, নাম ও ছবি যোগ করে নিজের ভ্রমণ ম্যাপ ডাউনলোড বা শেয়ার করা যাবে।

প্ল্যাটফর্মটির নির্মাতা মো. সাব্বির হোসেন রবিন। তিনি জানান, ভ্রমণের প্রতি আগ্রহ থেকেই নিজের ঘোরার হিসাব রাখার জন্য এমন একটি ম্যাপ তৈরির ধারণা তার মাথায় আসে। পরে সেটি বিস্তৃত হয়ে ভ্রমণ-তথ্য, ট্রিপ পরিকল্পনা ও স্থানীয় পর্যটনস্থল তুলে ধরার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কয়টি জেলা ঘুরেছেন? ফেসবুকে ম্যাপ শেয়ারের ট্রেন্ডের নেপথ্যে কী

কয়টি জেলা ঘুরেছেন? ফেসবুকে ম্যাপ শেয়ারের ট্রেন্ডের নেপথ্যে কী

ভ্রমণের স্মৃতি এবার ম্যাপে, যে ওয়েবসাইটে হইচই

ভ্রমণের স্মৃতি এবার ম্যাপে, যে ওয়েবসাইটে হইচই

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

ভ্রমণনীতিতে আরও কড়াকড়ি চীনের

ভ্রমণনীতিতে আরও কড়াকড়ি চীনের

লামার সুখিয়া পাহাড় এবং মাতামুহুরী নদী

ভ্রমণ লামার সুখিয়া পাহাড় এবং মাতামুহুরী নদী

ট্রলি ব্যাগ কেনার আগে যে বিষয়গুলো যাচাই করা জরুরি

ট্রলি ব্যাগ কেনার আগে যে বিষয়গুলো যাচাই করা জরুরি

আরও পড়ুন

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

লিভার সুস্থ রাখতে নিয়মিত টমেটো খাওয়ার উপকারিতা জানুন

লিভার সুস্থ রাখতে নিয়মিত টমেটো খাওয়ার উপকারিতা জানুন

কিডনির পাথর প্রতিরোধে কলার মোচা

কিডনির পাথর প্রতিরোধে কলার মোচা

হঠাৎ বুক ধড়ফড়, মাথা ঘোরা? যে ভুলে বাড়তে পারে বিপদ

হঠাৎ বুক ধড়ফড়, মাথা ঘোরা? যে ভুলে বাড়তে পারে বিপদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম