Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

প্রেম নাকি সুবিধা পেতেই ভালোবাসার অভিনয়? বুঝবেন যে ৩ উপায়ে

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০১:০৪ পিএম

প্রেম নাকি সুবিধা পেতেই ভালোবাসার অভিনয়? বুঝবেন যে ৩ উপায়ে

ছবি: সংগৃহীত

Advertisement

সম্পর্কের শুরুতে সবকিছুই রঙিন মনে হলেও অনেক সময় বোঝা কঠিন হয়ে পড়ে যে, সঙ্গী আপনাকে সত্যিই ভালোবাসেন নাকি নিজের কোনো সুবিধা বা স্বার্থ হাসিলের জন্য প্রেমের অভিনয় করছেন। সম্পর্কে সত্যিকারের ভালোবাসা নাকি মেকি অভিনয় তা বুঝে নিতে হবে।

ঘনিষ্ঠ মহলে কিংবা পরিবারে আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার অনিচ্ছা একটা অভিনবপন্থা। যিনি আপনাকে সত্যি ভালোবাসেন, তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে জড়িয়ে নিতে চাইবেন। আর সত্যিকারের প্রেম ও ভালোবাসায় সঙ্গী খুব দ্রুতই তার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে এবং একপর্যায়ে পরিবারের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবেন। তিনি আপনাকে নিয়ে সবার সামনে গর্ববোধ করবেন।

এ ছাড়া যদি সঙ্গী শুধু সুবিধা নেওয়ার জন্য সম্পর্কে থাকেন, তবে তিনি আপনাকে গোপন রাখতে চাইবেন। বন্ধুদের আড্ডায় কিংবা পরিবারের কোনো অনুষ্ঠানে আপনাকে নিয়ে যেতে তিনি নানা বাহানা করবেন। সুতরাং প্রেম যে কখন কীভাবে হাজির হবে জীবনে, তা কে বলতে পারে। এটাই আপনাকে অন্ধ করে দিতে পারে, আবার চোখ খুলেও দিতে পারে। 

আবার কেউ দিনরাত জুড়ে থাকছে মানেই যে সে প্রেমে পাগল, তা কিন্তু নাও হতে পারে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে সম্পর্কের সংজ্ঞা। হতেই পারে— যার ভালোবাসায় আপনি কার্যত ডুবে গেছেন, সে হয়তো স্রেফ বাড়তি সুবিধা পেতে বা সামাজিক মর্যাদার লোভেই আপনার পাশে রয়েছে। কিন্তু কীভাবে বুঝবেন সঙ্গীর মনে কী চলছে? চলুন আজ জেনে নেওয়া যাক সেই পদ্ধতি।

প্রথমত সম্পর্কে থাকলে দুজনই একে অপরের ঘনিষ্ঠদের সঙ্গে পরিচিত হবেন, তা খুবই স্বাভাবিক। প্রিয়জনদের কাছে সঙ্গী আপনাকে কীভাবে পরিচয় করাচ্ছে— এটা লক্ষ্য করুন। যদি পরিচয়ের মূল কেন্দ্রবিন্দুতে আপনার পরিচিতি, পদমর্যাদা ও আর্থিক অবস্থার কথাই সে জানায়, তাহলে নিশ্চিত হয়ে যান সে আপনাকে ভালোবাসে না।

দ্বিতীয়ত আপনার সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে প্রকাশ্যে যতটা মাতামাতি করে, একান্তে কি ছবিটা একেবারেই বদলে যায়? ব্যক্তিগত স্তরে আপনার নিজেকে তার কাছে গুরুত্বহীন মনে হয়? সম্পর্কের উষ্ণতা যদি বাইরের মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে, তাহলে তা একেবারেই ভালোবাসা নয়।

তৃতীয়ত সঙ্গীর প্রতি গর্ববোধ করা ভালো। তবে যখন আপনার মূল্য আপনার দেওয়া সামাজিক মর্যাদা, সুযোগ-সুবিধা বা ভাবমূর্তির ওপর নির্ভরশীল হয়ে যায়, তখন তা সমস্যার। আপনার সামাজিক মর্যাদা কোনো কারণে ক্ষুণ্ন হলেই যদি সঙ্গীর আগ্রহ কমে যায়, তাহলে নিশ্চিত হয়ে যান— স্রেফ স্বার্থেই আপনার সঙ্গে রয়েছেন তিনি। এ ধরনের সম্পর্কে আটকে পড়েছেন বুঝলে দ্রুতই নিজেকে সরিয়ে নিন। অন্যথায় প্রবল ধাক্কা খেতে হতে পারে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সময়ের সঙ্গে প্রেমের অনুভূতি কেন বদলে যায়? কী বলছে মনোবিজ্ঞান

সময়ের সঙ্গে প্রেমের অনুভূতি কেন বদলে যায়? কী বলছে মনোবিজ্ঞান

ভালোবাসা নাকি স্বার্থের সম্পর্ক? সঙ্গীর আচরণে মিলিয়ে দেখুন এই ৩ লক্ষণ

ভালোবাসা নাকি স্বার্থের সম্পর্ক? সঙ্গীর আচরণে মিলিয়ে দেখুন এই ৩ লক্ষণ

সম্পর্কের বয়স বাড়লে কি প্রেম কমে যায়?

সম্পর্কের বয়স বাড়লে কি প্রেম কমে যায়?

সরকারি কর্মীদের মনের মানুষ খুঁজে দিচ্ছে এক দেশ! জোগাচ্ছে প্রেম করার খরচও

সরকারি কর্মীদের মনের মানুষ খুঁজে দিচ্ছে এক দেশ! জোগাচ্ছে প্রেম করার খরচও

কেউ গোপনে আপনাকে পছন্দ করছে? বুঝবেন যে ৬ আচরণে

কেউ গোপনে আপনাকে পছন্দ করছে? বুঝবেন যে ৬ আচরণে

পাঁচ বছরের প্রেম, বিয়ের ৪ বছরেই কেন ভাঙল সংসার?

পাঁচ বছরের প্রেম, বিয়ের ৪ বছরেই কেন ভাঙল সংসার?

আরও পড়ুন

পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম

পেট ভরে খেয়েও কমবে ওজন! মেদ ঝরাতে মেনে চলবেন যেসব নিয়ম

ত্বকেই প্রথম লক্ষণ দেখা দিতে পারে ব্রেস্ট ক্যানসারের, বুঝবেন কীভাবে?

ত্বকেই প্রথম লক্ষণ দেখা দিতে পারে ব্রেস্ট ক্যানসারের, বুঝবেন কীভাবে?

আজ বিশ্ব বিড়াল দিবস

আজ বিশ্ব বিড়াল দিবস

নারী কেন পুরুষের চেয়ে বেশি কথা বলে? বেরিয়ে এলো চমকপ্রদ তথ্য

নারী কেন পুরুষের চেয়ে বেশি কথা বলে? বেরিয়ে এলো চমকপ্রদ তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম