প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
সম্পর্কের ইতিহাস মানেই অনেক আবেগ, স্মৃতি আর না বলা অনেক অনুভূতি। কিন্তু একটি সম্পর্ক যখন ভেঙে যায়, তখন তা গভীর মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এবং অনেক সময় এর ক্ষত সারাজীবন থেকে যায়।
অতীত সম্পর্কের সেই মানসিক ট্রমা বা ধকল কাটিয়ে জীবনে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যেই পালিত হয় ‘আন্তর্জাতিক ফরগিভ অ্যান এক্স ডে’ বা সাবেক সঙ্গীকে ক্ষমা করে দেওয়ার আন্তর্জাতিক দিন। আজ শনিবার (১৭ অক্টোবর) সেই দিন।
ক্ষমা করা একটি সচেতন সিদ্ধান্ত। যারা অতীতে প্রিয়জনের মাধ্যমে মনে আঘাত পেয়েছেন, তাদের জন্য এই কাজটি বেশ কঠিন হতে পারে; কারণ মনের গভীরে রয়ে যাওয়া ক্ষতচিহ্নগুলো সহজে মুছে যায় না। তবে এই বিশেষ দিনটি মূলত নিজের ভেতরের কষ্টগুলো নিয়ে গভীরভাবে ভাবার এবং অতীতের তিক্ততা ভুলে সামনে এগিয়ে যাওয়ার একটি সুযোগ তৈরি করে দেয়।
কীভাবে উদযাপন করবেন এই দিনটি?
আত্মমূল্যায়ন ও আত্মিক শান্তি: ক্ষমা করার পথটি সহজ নয়। আপনি যদি সরাসরি সাবেক সঙ্গীর সাথে কথা বলার জন্য মানসিকভাবে প্রস্তুত না থাকেন, তবে নিজের অবস্থান এবং বর্তমান জীবন নিয়ে ভাবুন। নিজের মানসিক শান্তির জন্য সময় নিন।
পরামর্শ নেওয়া: বিশেষজ্ঞদের মতে, ক্ষমা বা ক্ষমার মানসিকতা অর্জনের পথটি দীর্ঘ হতে পারে। তাই এ বিষয়ে বন্ধু, পরিবার কিংবা কোনো পেশাদার কাউন্সেলরের পরামর্শ নিতে পারেন।
সহানুভূতির বার্তা ছড়িয়ে দেওয়া: আপনি যদি কাউকে ক্ষমা করার মতো সাহস ও মানসিক শান্তি খুঁজে পান, তবে অন্যদেরও তাদের অতীতের কষ্ট ভুলতে সাহায্য করতে পারেন।
আপনার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে #internationalforgiveanexday হ্যাশট্যাগ ব্যবহার করে এই দিনটির অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, যা অন্য কাউকেও তার ফেলে আসা দিনগুলোকে পেছনে ফেলে সামনে এগোতে অনুপ্রেরণা জোগাবে।
অতীতের গণ্ডি পেরিয়ে মনকে হালকা করা এবং নতুন করে জীবনকে দেখার বার্তা নিয়েই আসে এই দিনটি। সবশেষে, এই পথচলায় সাবেক সঙ্গীর সাথে যোগাযোগ করা বা না করা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত।

