Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সামান্থার উজ্জ্বল ত্বকের সিক্রেট ফাঁস

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

সামান্থার উজ্জ্বল ত্বকের সিক্রেট ফাঁস

Advertisement

নীল রঙের ব্যাকগ্রাউন্ডের সামনে উজ্জ্বল হলুদ রঙের টপ ও দীর্ঘ কানের দুল পরা দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি এক সাক্ষাৎকারে নিয়মিত চন্দন ব্যবহারের কথা জানিয়েছেন।

ফিটনেস ও গ্ল্যামার আইকন সামান্থা রুথ প্রভু তার সৌন্দর্যের জন্য এ প্রাকৃতিক উপাদানের ওপর ভরসা করে থাকেন! ত্বকের জ্বালাপোড়া কমানো এবং প্রাকৃতিক দীপ্তি ফিরিয়ে আনতে তিনি নিয়মিত চন্দন ব্যবহারের কথা নিজেই জানিয়েছেন।  আপনিও যদি প্রাকৃতিক উপায়ে ত্বকের একটু এক্সট্রা কেয়ার করতে চান, তবে চন্দন দিয়ে তৈরি এই ৫টি সহজ হ্যাকস ট্রাই করতে পারেন।

দাদা-দাদি, নানা-নানি আমলে রূপচর্চার কথা উঠলে নামিদামি ক্রিম নয়, প্রাকৃতিক উপাদানের কথাই প্রথমে ওঠে।  রূপচর্চার ক্ষেত্রে সেই তালিকায় জায়গা করে নিয়েছে চন্দন বাটা। দামি সিরাম কিংবা কোরিয়ান গ্লাস-স্কিন ট্রেন্ড আসার বহু আগে থেকেই এ সুগন্ধি বাঙালির ত্বকের যত্নের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। 

চলুন জেনে নেওয়া যাক, চন্দন দিয়ে তৈরি পাঁচটি সহজ হ্যাকস—

১. চন্দন ও দুধের প্যাক

প্রথমে ১ চামচ চন্দন গুঁড়ো/বাটা, ২ চামচ কাঁচা দুধ এবং কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে একটি মসৃণ পেস্ট বানিয়ে ফেলুন।  এরপর মুখ ও গলায় সমানভাবে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন।  এবার সামান্য গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

২. চন্দন ও মধুর প্যাক

মধু শুধু সকালের টোস্টেই নয়, ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও ম্যাজিকের মতো কাজ করে। প্রথমে ১ চামচ চন্দন গুঁড়ো, ১ চা চামচ খাঁটি মধু এবং সামান্য পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার চোখের চারপাশ বাঁচিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট রাখুন। এরপর সামান্য গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৩. চন্দন ও টকদইয়ের প্যাক

প্রাকৃতিক উপায়ে ত্বকের ক্লান্তি দূর করতে এবং উজ্জ্বলতা ফেরাতে টকদইয়ের জুড়ি মেলা ভার। দইয়ের ক্রিমি টেক্সচার ত্বকে ময়েশ্চার বজায় রাখে। সে কারণে সমপরিমাণ চন্দন গুঁড়ো ও টকদই একসঙ্গে মিশিয়ে নিন। এবার চাইলে কয়েক ফোঁটা গোলাপজলও যোগ করতে পারেন।

৪. চন্দন ও অ্যালোভেরা জেল

রোদ বা ধুলোবালির মধ্যে সারা দিন কেটে গেলে ত্বক ক্লান্ত হয়ে পড়ে। এই সময়ে অ্যালোভেরা জেলের ঠান্ডা ভাব ও চন্দনের সুবাস ত্বককে নিমেষে সতেজ করে তোলে। শুরুতেই ১ চামচ চন্দন গুঁড়ো এবং সমপরিমাণ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। যদি প্রয়োজন হয় পানি মেশাতে পারেন। এবার মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫. চন্দন ও ওটমিল প্যাক

যাদের ত্বক ভীষণ স্পর্শকাতর, তাদের জন্য ওটমিল ও চন্দনের এই মিশ্রণটি দারুণ। প্রথমে ১ চামচ মিহি করে গুঁড়ো করা ওটস, ১ চা চামচ চন্দন গুঁড়ো এবং পরিমাণমতো পানি মিশিয়ে নরম পেস্ট বানান। এবার মুখে লাগিয়ে ১০ মিনিট রাখুন। ধোয়ার সময় জোরে ঘষবেন না, আলতোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সতর্কতা অবলম্বন করুন

মুখে লাগানোর আগে হাতের কনুইয়ে বা কানের পেছনে একটু লাগিয়ে দেখে নিন অ্যালার্জি হচ্ছে কিনা। সেই সঙ্গে সুগন্ধি বা কেমিক্যাল ছাড়া ভালো মানের কসমেটিক-গ্রেড চন্দন গুঁড়ো ব্যবহার করুন। ত্বকে কোনো চোট-আঘাত লাগলে বা কেটে গেলে, ব্রণ থেকে হওয়া ক্ষত বা মারাত্মক ইনফেকশন থাকলে এই প্যাকগুলো লাগাবেন না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছবি প্রকাশ্যে আসতেই সামান্থাকে শুভেচ্ছায় ভাসালেন ভক্ত-অনুরাগীরা

ছবি প্রকাশ্যে আসতেই সামান্থাকে শুভেচ্ছায় ভাসালেন ভক্ত-অনুরাগীরা

যে কারণে মুখ্যমন্ত্রী বিজয়কে ‘লাকি চার্ম’ বললেন সামান্থা

যে কারণে মুখ্যমন্ত্রী বিজয়কে ‘লাকি চার্ম’ বললেন সামান্থা

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

অন্তঃসত্ত্বা অবস্থাতেও যেসব বিশেষ রুটিন ভাঙেননি সামান্থা

অন্তঃসত্ত্বা অবস্থাতেও যেসব বিশেষ রুটিন ভাঙেননি সামান্থা

সামান্থার ডিপফেক ঠেকাতে যে নির্দেশ আদালতের

সামান্থার ডিপফেক ঠেকাতে যে নির্দেশ আদালতের

ব্র্যাড পিটের ভিডিও দেখে যে কারণে আবেগপ্রবণ হলেন সামান্থা

ব্র্যাড পিটের ভিডিও দেখে যে কারণে আবেগপ্রবণ হলেন সামান্থা

আরও পড়ুন

ডিম কি লিভার, হৃদযন্ত্র ও অন্ত্রের জন্য উপকারী?

ডিম কি লিভার, হৃদযন্ত্র ও অন্ত্রের জন্য উপকারী?

সামান্থার উজ্জ্বল ত্বকের সিক্রেট ফাঁস

সামান্থার উজ্জ্বল ত্বকের সিক্রেট ফাঁস

দলিল আছে, কিন্তু খতিয়ানে নাম নেই? মালিকানা নিশ্চিত করতে যা করবেন

দলিল আছে, কিন্তু খতিয়ানে নাম নেই? মালিকানা নিশ্চিত করতে যা করবেন

সকালে ঘুম থেকে উঠেই সুগার বেশি? দিন শুরু করুন এই ৫ অভ্যাসে

সকালে ঘুম থেকে উঠেই সুগার বেশি? দিন শুরু করুন এই ৫ অভ্যাসে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম