Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

দাদার আগে বাবা মারা গেলে সম্পত্তি পাবেন নাতি-নাতনিরা?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

দাদার আগে বাবা মারা গেলে সম্পত্তি পাবেন নাতি-নাতনিরা?

ছবি: সংগৃহীত

Advertisement

দাদার মৃত্যুর আগে বাবা মারা গেলে দাদার সম্পত্তিতে নাতি-নাতনিরা অংশ পাবেন কি না, তা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। বিশেষ করে পরিবারের অন্য উত্তরাধিকারী হিসেবে চাচারা জীবিত থাকলে এতিম নাতি-নাতনিদের সম্পত্তির অধিকার নিয়ে প্রশ্ন ওঠে। তবে বাংলাদেশের প্রচলিত আইনে এ বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে।

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৪ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তির ছেলে বা মেয়ে তার আগে মারা গেলে ওই মৃত ছেলে বা মেয়ের সন্তানরা দাদা বা নানার সম্পত্তিতে উত্তরাধিকারী হবেন। তাদের বাবা বা মা জীবিত থাকলে যতটুকু সম্পত্তি পেতেন, সন্তানরা সম্মিলিতভাবে সেই পরিমাণ সম্পত্তি পাবেন।

অর্থাৎ, দাদার মৃত্যুর আগে বাবা মারা গেলেও তাঁর সন্তানরা দাদার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না। একইভাবে দাদার আগে মা মারা গেলে তাঁর সন্তানরাও নানার সম্পত্তিতে মায়ের প্রাপ্য অংশ পাবেন।

আইনে কী বলা আছে?

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৪ ধারায় বলা হয়েছে, উত্তরাধিকার উন্মুক্ত হওয়ার আগে কোনো ব্যক্তির ছেলে বা মেয়ে মারা গেলে এবং ওই মৃত ব্যক্তির সন্তান থাকলে তারা প্রতিনিধিত্বের ভিত্তিতে সম্পত্তির অংশ পাবেন। তাদের বাবা বা মা জীবিত থাকলে যে পরিমাণ সম্পত্তি পেতেন, তারাও সম্মিলিতভাবে ঠিক সেই পরিমাণ অংশ পাবেন।

তবে এ বিধান নিয়ে প্রচলিত মুসলিম উত্তরাধিকার আইন ও শরিয়াহর ব্যাখ্যার সঙ্গে মতপার্থক্য রয়েছে। প্রচলিত শরিয়াহর সাধারণ বিধান অনুযায়ী, দাদার ছেলে জীবিত থাকলে তাঁর সন্তানেরা অনেক ক্ষেত্রে উত্তরাধিকার থেকে বঞ্চিত হন। অন্যদিকে বাংলাদেশের ১৯৬১ সালের অধ্যাদেশের ৪ ধারা অনুযায়ী, মৃত ছেলে বা মেয়ের সন্তানদের জন্য প্রতিনিধিত্বের ভিত্তিতে অংশ নির্ধারণ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়

এ বিষয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায় রয়েছে। ‘শেখ ইব্রাহীম ও অন্যান্য বনাম নাজমা বেগম’ মামলায় (৪৪ ডিএলআর (এডি), পৃষ্ঠা ২৭৬) আদালত উত্তরাধিকার কার্যকর হওয়ার সময়কে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছেন।

মামলার উদাহরণে দেখা যায়, রহিমা বেগম ১৯৫৫ সালে মারা যান। তার বাবা জামাল সাহেব মারা যান ১৯৬৪ সালে। রহিমার একমাত্র মেয়ে নোমেসা বেগম তাঁর নানার সম্পত্তিতে মায়ের অংশ দাবি করেন। এ নিয়ে আপত্তি ওঠে, কারণ তাঁর মা ১৯৬১ সালের অধ্যাদেশ কার্যকর হওয়ার আগেই মারা গিয়েছিলেন।


তবে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, উত্তরাধিকার কার্যকর হওয়ার সময় অর্থাৎ সম্পত্তির মালিকের মৃত্যুর সময়ই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। জামাল সাহেব ১৯৬৪ সালে মারা যাওয়ায় তার সম্পত্তির উত্তরাধিকার নির্ধারণে ১৯৬১ সালের অধ্যাদেশ প্রযোজ্য হবে। ফলে নোমেসা তাঁর মা জীবিত থাকলে যে পরিমাণ সম্পত্তি পেতেন, সেই পরিমাণ অংশ পাওয়ার অধিকারী হন।

চাচারা জীবিত থাকলেও কি সম্পত্তি পাবেন?

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, দাদার আগে বাবা মারা গেলে তাঁর সন্তানরা দাদার সম্পত্তিতে বাবার প্রতিনিধিত্বমূলক অংশ পাবেন। চাচারা জীবিত থাকলেও শুধু তাঁদের উপস্থিতির কারণে নাতি-নাতনিরা ওই অধিকার থেকে বঞ্চিত হবেন না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মামার সন্তান নেই, নানার সম্পত্তিতে ভাগনের অধিকার কতটুকু?

মামার সন্তান নেই, নানার সম্পত্তিতে ভাগনের অধিকার কতটুকু?

মুসলিম আইনে এক ছেলে ও এক মেয়ে থাকলে বাবার সম্পত্তি যেভাবে ভাগ হবে

মুসলিম আইনে এক ছেলে ও এক মেয়ে থাকলে বাবার সম্পত্তি যেভাবে ভাগ হবে

শুধু মেয়ে সন্তান থাকলে বাবার সম্পত্তি কীভাবে ভাগ হবে?

শুধু মেয়ে সন্তান থাকলে বাবার সম্পত্তি কীভাবে ভাগ হবে?

সন্তানদের বঞ্চিত করে নাতি-নাতনিকে সব সম্পত্তি দেওয়া যাবে?

সন্তানদের বঞ্চিত করে নাতি-নাতনিকে সব সম্পত্তি দেওয়া যাবে?

আরও পড়ুন

দাদার আগে বাবা মারা গেলে সম্পত্তি পাবেন নাতি-নাতনিরা?

দাদার আগে বাবা মারা গেলে সম্পত্তি পাবেন নাতি-নাতনিরা?

মামার সন্তান নেই, নানার সম্পত্তিতে ভাগনের অধিকার কতটুকু?

মামার সন্তান নেই, নানার সম্পত্তিতে ভাগনের অধিকার কতটুকু?

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের তালিকায় রাখুন ৮ সুপারফুড

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের তালিকায় রাখুন ৮ সুপারফুড

সপ্তাহে কি সত্যিই ওজন কমানো সম্ভব? মেদ ঝরানোর ৫ উপায়

সপ্তাহে কি সত্যিই ওজন কমানো সম্ভব? মেদ ঝরানোর ৫ উপায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম