শীতে গ্যাস-বদহজমের সমস্যা? ঘরে বানানো এই পানীয়তে মিলবে স্বস্তি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শীতকালে পানি পানের পরিমাণ কমে গেলে অনেকেরই কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। তবে দৈনন্দিন স্বাস্থ্যকর অভ্যাসের পাশাপাশি রান্নাঘরে সহজে পাওয়া যায় এমন তিনটি মশলা দিয়ে তৈরি একটি পানীয় হজমে হতে পারে সহায়ক।
পুষ্টি বিশেষজ্ঞদের মতে, জিরা, জোয়ান ও মৌরি দিয়ে তৈরি পানীয় গ্যাস, পেট ফাঁপা এবং বদহজমের সমস্যা কমাতে সাহায্য করতে পারে। যদিও এর সম্ভাব্য উপকারিতা মূলত পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্যতালিকা ও স্বাস্থ্যকর জীবনযাপনের পাশাপাশি বিবেচনা করা উচিত।
তিন মশলার পানীয় তৈরির নিয়ম
পানীয়টি তৈরি করতে জিরা, জোয়ান ও মৌরি—প্রতিটি এক চা চামচ করে নিতে হবে। হামানদিস্তা দিয়ে তিনটি উপাদানই হালকাভাবে গুড়া করে নিতে হবে।
এরপর একটি পাত্রে ৩৫০ মিলিলিটার পানির সঙ্গে গুড়া করা মশলাগুলো মিশিয়ে ফোটাতে হবে। পানি ফুটে উঠলে আঁচ কমিয়ে এমনভাবে জ্বাল দিতে হবে যাতে পানি কমে প্রায় ২৫০ মিলিলিটারে নেমে আসে।
এরপর মিশ্রণটি ছেঁকে নিয়ে কুসুম গরম বা হালকা গরম অবস্থায় পান করতে হবে। পুষ্টি বিশেষজ্ঞরা সকালে ঘুম থেকে ওঠার পর এই পানীয় খাওয়ার পরামর্শ দেন।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই পানীয় পর্যাপ্ত পানি পান, আঁশসমৃদ্ধ সুষম খাবার বা অন্যান্য স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাসের বিকল্প হতে পারে না।
যাদের দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, পেটে ব্যথা বা পেট ফাঁপার সমস্যা রয়েছে, তাদের শুধু ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
পানীয়টির সম্ভাব্য উপকারিতা মূলত প্রচলিত ব্যবহার এবং সীমিত গবেষণার ওপর ভিত্তি করে বলা হয়। তাই এটিকে হজমের সমস্যার জন্য বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত কোনো চিকিৎসা হিসেবে ধরে নেওয়া উচিত নয়।
সূত্র: সামা টিভি

