Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

রাজধানীতে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৫:১১ পিএম

রাজধানীতে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

Advertisement

রাজধানীর কদমতলী থানার জুরাইনে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  তার নাম আনোয়ার হোসেন (৫৫)। 

মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জুরাইন ঋষিপাড়া মেইন রোডের পাশে এ ঘটনা ঘটে। 

আনোয়ার যাত্রাবাড়ী শহীদ ফারুক স্মরণীয় রোডে পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম শাহজাহান মিয়া। 

আনোয়ারের আত্মীয় তৈয়ব আলী বলেন, ঋষিপাড়ায় শ্যালকের বাসায় কুরবানির গরু কিনে দিয়ে বাইরে যান।  ঋষিপাড়া মেইন রোডের পাশে বৃষ্টির জমে থাকা পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন।  তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম