Logo
Logo
×

Advertisement

জাতীয়

তথ্য-উপাত্ত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:১৪ পিএম

তথ্য-উপাত্ত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। ছবি: সংগৃহীত

Advertisement

সামাজিক সুরক্ষা কর্মসূচি মানুষের জীবনে কতটা পরিবর্তন আনছে এবং দেশে প্রকৃত দারিদ্র্যের হার কত, তা নির্ভুলভাবে নির্ধারণ করতে সঠিক তথ্য-উপাত্তের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।

সোমবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কোইকা) যৌথ উদ্যোগে আয়োজিত অন-সাইট মাইক্রোডাটা অ্যানালাইসিস ল্যাব বিষয়ক বিশেষ কর্মশালায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার তথ্য ও উপাত্ত ব্যবস্থাপনায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে চায়। এখানে কোনো ধরনের জালিয়াতি বা তথ্য গোপনের সুযোগ নেই। বিশেষ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা মূল্যায়ন এবং দারিদ্র্যের প্রকৃত চিত্র নির্ধারণে মানুষের আর্থিক অবস্থার সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে সাধারণ মানুষ ও গবেষকদের জন্য তথ্য-উপাত্ত উন্মুক্ত করার বিষয়ে সরকার আন্তরিক বলেও জানান জোনায়েদ সাকি। 

এ সময় অন-সাইট মাইক্রোডাটা অ্যানালাইসিস ল্যাব ব্যবহারের নীতিমালা প্রসঙ্গে তিনি জানান, বাণিজ্যিক বা প্রাতিষ্ঠানিক কাজে তথ্য ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট ফি দিতে হবে। তবে শিক্ষার্থীদের জন্য তথ্য ব্যবহারের সুযোগ বিনামূল্যে রাখার নীতিমালা প্রণয়ন করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা বাড়াতে হবে

পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা বাড়াতে হবে

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়কে অগ্রাধিকার: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়কে অগ্রাধিকার: ববি হাজ্জাজ

নির্মাণের তিন বছরে মধ্যে সড়কের ক্ষতি হলে দায়ী থাকবে ঠিকাদার

নির্মাণের তিন বছরে মধ্যে সড়কের ক্ষতি হলে দায়ী থাকবে ঠিকাদার

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন

পরিকল্পনা প্রতিমন্ত্রী ৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন

‘কে কী উদ্দেশ্যে কী বলছে, জনগণকে সচেতন থাকতে হবে’

‘কে কী উদ্দেশ্যে কী বলছে, জনগণকে সচেতন থাকতে হবে’

আরও পড়ুন

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

সচিব হলেন বাবুল মিঞা

সচিব হলেন বাবুল মিঞা

পৈতৃক জমি কতটুকু রয়েছে, বের করবেন যেভাবে

পৈতৃক জমি কতটুকু রয়েছে, বের করবেন যেভাবে

নিরপেক্ষ মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন

নিরপেক্ষ মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম