Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ইনু-মেনন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:০৪ পিএম

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ইনু-মেনন

ছবি: সংগৃহীত।

Advertisement

জুলাই আন্দোলনে রাজধানীর বংশালে মো. মোখলেছিনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক এমপি হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) দুপুরে তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক মো. আশরাফ হোসেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে আসামিদেরকে আদালতে হাজির করে এ আবেদন করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেফতারের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২৪ সালের আগস্টের ৫ তারিখ মিছিলরত অবস্থায় চানখারপুল মোরের নাজিমউদ্দীন রোডে বাদী মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন।

পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। ওই ঘটনায় গত বছরের ১ জানুয়ারি বাদী হয়ে মোখলেছিন একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম