Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

গুলিস্তানে এসি বিস্ফোরণে দগ্ধদের খোঁজ-খবর নিলেন স্বাস্থ্যমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:২৬ পিএম

গুলিস্তানে এসি বিস্ফোরণে দগ্ধদের খোঁজ-খবর নিলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

Advertisement

রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধদের দেখতে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৫ জুলাই) তাদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান তিনি।

পরিদর্শনকালে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, ইনিস্টিউটের যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ, আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান ও আহতদের স্বজনরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ১৪ জুলাই দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ১০ জন অগ্নিদগ্ধ হন এবং ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধরা হলেন- কাস্টমার মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫)। কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬),সাকিব (১৭) ও আরমান (৩৭)। দগ্ধদের মধ্যে মো. ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকু ২১ শতাংশ, রনি ১০ শতাংশ, জসিম ৮ শতাংশ, রফিক ১২ শতাংশ, কারিগর সামশেদ ১৫ শতাংশ, রাজু ১৮ শতাংশ, পাপ্পু ১৮ শতাংশ , সাকিব ১ শতাংশ ও আরমান ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন আহতদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি এসি ব্যবহারে সচেতন হওয়ার তাগিদ দেন। সেইসঙ্গে তিনি যেকোনো ধরনের সহায়তার আশ্বাস দেন।

হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. নাছির উদ্দীন জানান, দগ্ধদের মধ্যে তিনজনের শ্বাসনালী পুড়ে গেছে এবং বাকিদের ১৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম