Logo
Logo
×

Advertisement

জাতীয়

ফ্যাসিবাদী সরকারের কালো অধ্যায় কাটিয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ: অ্যাটর্নি জেনারেল

Advertisement

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:০০ পিএম

ফ্যাসিবাদী সরকারের কালো অধ্যায় কাটিয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ: অ্যাটর্নি জেনারেল

বক্তব্য রাখছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। ছবি: যুগান্তর

Advertisement

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, বিগত সতের বছরে ফ্যাসিবাদী সরকার দেশে লুটপাট, গুম-খুন, দুর্নীতি ও বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে। সেই সঙ্গে দেশের অর্থ বিদেশে পাচার করে অর্থনৈতিক অবস্থা ধ্বংস করেছে। ফ্যাসিবাদী সরকারের ওই কালো অধ্যায় কাটিয়ে ওঠাই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ হবে।

শনিবার (১ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। 

রুহুল কুদ্দুস কাজল বলেন, আইনশৃঙ্খলা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্রিয়তা ফিরিয়ে আনতে হবে। কারণ রাষ্ট্র পরিচালনার জন্য অর্থ ও অর্থের সুষম বণ্টন প্রয়োজন। বিগত সতের বছরে দুঃশাসন হয়েছে, যে কারণে মানুষের মধ্যে সুশাসনের প্রত্যাশা তৈরি হয়েছে। এটার সমতা বজায় রাখতে হবে। মানুষ এখন মনে করে না, তারেক রহমানের সরকার আগের সরকারের মতো গুম-খুন করবে। মানুষ বিশ্বাস করে, বাংলাদেশে আর কোনো দুর্নীতি হবে না।

তিনি বলেন, সর্বপ্রথম সংবিধান পরিবর্তন করে যুগোপযোগী করা দরকার। সংবিধানের দোহাই দিয়ে কেউ যেন স্বৈরাচারী ও ফ্যাসিবাদী না হতে পারে, সেগুলো দেখতে হবে। পাশাপাশি বিকল্প বিরোধগুলো সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টা করতে হবে। 

এর আগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন ঝিনাইদহ-৩ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সম্পাদক দবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহাজাহান মোহন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুরুজ্জামান সুরুজ, বিএনপি নেতা ইশারত মণ্ডল প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

আরও পড়ুন

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ

বিদ্যুৎ উৎপাদনের শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে

বিদ্যুৎ উৎপাদনের শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

মন্দিরে মন্দিরে ঘুরে স্বর্ণ চুরি করতেন স্বামী-স্ত্রী

মন্দিরে মন্দিরে ঘুরে স্বর্ণ চুরি করতেন স্বামী-স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম