Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মাদারীপুর-১

মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১১:৩৪ এএম

মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ। ছবি: যুগান্তর

Advertisement

মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৩ নভেম্বর) বিকালে বিএনপির পক্ষ থেকে জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে মাদারীপুর-১ আসনের মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলে মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। 

এ ঘটনার পরপরই লাভলু সিদ্দিকীর সমর্থকরা সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধরা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

পুলিশের এক কর্মকর্তা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

বিএনপি সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রক্রিয়ায় অসন্তুষ্ট কিছু নেতাকর্মী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভে অংশ নিলেও কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, জামান কামাল নুরুদ্দিন মোল্লা শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম