Logo
Logo
×

Advertisement

রাজনীতি

চাঁদপুর-৫ আসনে বিএনপির প্রার্থী মমিনুল হক

Icon

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১১:৪১ এএম

চাঁদপুর-৫ আসনে বিএনপির প্রার্থী মমিনুল হক

চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ২৩৭ আসনে প্রার্থী (প্রাথমিক) ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই তালিকায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) উপজেলা থেকে ইঞ্জিনিয়ার মমিনুল হকের নাম ঘোষণা করা হয়েছে। তিনি চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য।

মমিনুল হক নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন, সেবার তিনি পরাজিত হন।

দুই উপজেলার নেতাকর্মীরা বলছেন, মমিনুল হক বিগত ১৭ বছর তার নির্বাচনি এলাকায় দলীয় অসংখ্যা নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলায় অর্থ ও আইনি সহায়তা দিয়ে পাশে ছিলেন। দলের ক্রান্তিকালে রাজনীতি ও মাঠপর্যায় নেতাকর্মীদের আঁকড়ে ধরে রাখার পুরস্কার হিসেবে দল তাকে মনোনয়ন দিয়েছেন। তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। 

রোববার (২ নভেম্বর) উপজেলা যুবদলের আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে মমিনুল হক বলেছিলেন, এবারের নির্বাচনে বিএনপির কাছে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হবে জামায়াতের প্রার্থী।

সর্বশেষ ২০১৮ সালের বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন ইঞ্জিনিয়ার মমিনুল হক। সেবার এই আসনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নৌকা প্রতীকে বিজয়ী হন মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। 

উল্লেখ্য, এই আসনে জামায়াতে ইসলামীর একজন প্রার্থী রয়েছেন। পাশাপাশি কয়েক মাস থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্মস্থান হওয়ায় এই আসনে তারও নির্বাচন করার গুঞ্জন ছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম