Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ময়মনসিংহ-৩

মনোনয়ন না পাওয়ায় ট্রেন অবরোধ, হরতালের হুমকি

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম

মনোনয়ন না পাওয়ায় ট্রেন অবরোধ, হরতালের হুমকি

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ধানের শীষের মনোনয়ন না পাওয়ায় ট্রেন অবরোধ করেছেন মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা। ছবি: সংগৃহীত

Advertisement

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ধানের শীষের মনোনয়ন না পাওয়ায় ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা। 

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তারা রেলপথ আটকে দিয়ে ট্রেনের সামনে শুয়ে অবরোধ করেন।  

গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, সকাল ৯টা ৩৫মিনিট থেকে রেলপথে মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা অবরোধ সৃষ্টি করে। রেলওয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ট্রেনটি স্টেশনে ৩৭ মিনিট আটকে ছিল। 

মনোনয়ন ঘোষণার পরই সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা। 

মঙ্গলবার সকাল ১১টায় আবারও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে পৌর বিএনপির সদস্যসচিব সুজিত কুমার বলেন, আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে মনোনয়ন দেওয়া না হলে আমরা হরতালের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। 

পরে এক প্রতিবাদ সমাবেশে আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সহধর্মিণী সাইদা মাসরুর বলেন, ১৭টি বছর আমি স্বামীর সঙ্গে একটি রাতও শান্তিতে ঘুমাতে পারি নাই। জুলাই আন্দোলনে আমার স্বামী ছিল জেলে আর আমি মেয়েকে নিয়ে ছিলাম আন্দোলনে।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আকন্দ সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াস প্রমুখ। 

উল্লেখ্য, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) এ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন সেনাদের ওপর কারফিউ ও মদপানে নিষেধাজ্ঞা

জাপানে নারী হত্যা মার্কিন সেনাদের ওপর কারফিউ ও মদপানে নিষেধাজ্ঞা

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকায় সড়ক অবরোধ অটোরিকশাচালকদের

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকায় সড়ক অবরোধ অটোরিকশাচালকদের

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোনো হরতাল-অবরোধ করা যাবে না

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোনো হরতাল-অবরোধ করা যাবে না

বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইরানের অর্থনীতি ‘ধ্বংসের পথে’: মার্কিন অর্থমন্ত্রী

ইরানের অর্থনীতি ‘ধ্বংসের পথে’: মার্কিন অর্থমন্ত্রী

আরও পড়ুন

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

এনসিটি বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী: সাইফুল হক

এনসিটি বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী: সাইফুল হক

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম