Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেনী-১

খালেদা জিয়ার মনোনয়নে ছাগলনাইয়ায় আনন্দ মিছিল

Advertisement

Icon

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০১:১৫ পিএম

খালেদা জিয়ার মনোনয়নে ছাগলনাইয়ায় আনন্দ মিছিল

ফেনী-১ আসনে খালেদা জিয়াকে দলের মনোনয়ন দেওয়ায় ফেনীর ছাগলনাইয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। ছবি: যুগান্তর

Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা দেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। ঘোষিত ২৩৭ আসনের তালিকায় বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

ফেনী-১ আসনে খালেদা জিয়াকে দলের মনোনয়ন দেওয়ায় ফেনীর ছাগলনাইয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। 

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলটি কলেজ রোড থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

মিছিলে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, বিএনপির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ, ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্যসচিব আলমগীর বিএ, যুগ্ম আহ্বায়ক কপিল উদ্দিন সরকার, পৌর বিএনপির আহ্বায়ক ইউছুফ মজুমদারসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  

মিছিলের আগে সমাবেশে নেতারা বলেন, আগামী নির্বাচনে আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে কাজ করবেন নেতাকর্মীরা। খালেদা জিয়া যে তিনটি আসনে নির্বাচন করবেন, সবচেয়ে বেশি ভোট যাতে ফেনী-১ আসনে পান; সে লক্ষ্য নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। 

ফেনী-১ আসনে খালেদা জিয়া দলের মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নারী বেগম খালেদা জিয়া। ফেনীতে তার মনোনয়নে উজ্জীবিত হয়েছে নেতাকর্মীরা। ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করতে আহ্বান জানান বক্তারা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপির সামনে সম্ভাবনা ও চ্যালেঞ্জ

বিএনপির সামনে সম্ভাবনা ও চ্যালেঞ্জ

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

চাঁদা না দেওয়ায় প্রবাসীর পুকুরে বিষ, বিএনপি নেতা গ্রেফতার

চাঁদা না দেওয়ায় প্রবাসীর পুকুরে বিষ, বিএনপি নেতা গ্রেফতার

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

আরও পড়ুন

স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

পারমাণবিক বিক্রিয়ার অনুমতি রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম