Logo
Logo
×

Advertisement

রাজনীতি

কুমিল্লা-৫

বিএনপির মনোনয়ন ঘিরে দুই গ্রুপে উত্তেজনা

Icon

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১০:৫৭ এএম

বিএনপির মনোনয়ন ঘিরে দুই গ্রুপে উত্তেজনা

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে হাজী জসিমউদ্দীন গ্রুপ ও এটিএম মিজানুর রহমান গ্রুপের মধ্যে উত্তেজনা। ছবি: যুগান্তর

Advertisement

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দলের ভেতরে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। দুই গ্রুপ—হাজী জসিমউদ্দীন গ্রুপ ও এটিএম মিজানুর রহমান গ্রুপের মধ্যে মনোনয়ন পরিবর্তন নিয়ে উত্তেজনা চলছে। 

দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক সদস্য সচিব হাজী জসিমউদ্দীন জসিম। এই ঘোষণার পর থেকেই এলাকায় শুরু হয় দু’পক্ষের মুখোমুখি অবস্থান।

শনিবর (৮ নভেম্বর) সকাল ১০টায় বিএনপির একদল কর্মী-সমর্থক কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবপুর পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নিয়ে এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। তারা হাজী জসিমউদ্দীনের মনোনয়ন বাতিল করে এটিএম মিজানুর রহমানকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান। এ সময় বিক্ষোভকারীরা রাস্তায় বসে স্লোগান দেন।

অন্যদিকে, হাজী জসিমউদ্দীনের সমর্থকরা ধানের শীষ প্রতীক হাতে আনন্দ মিছিল করেন এবং দলের সিদ্ধান্তকে স্বাগত জানান।

হাজী জসিমউদ্দীন জসিম বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি এই আসন বিএনপিকে উপহার দিতে চাই। কর্মীদের আবেগ আছে—কেউ আমাকে ভালোবাসে, কেউ মিজান ভাইকে। কিন্তু আমরা সবাই একই দলের মানুষ। এই গ্রুপিং খুব শিগগিরই মিটে যাবে। 

দলের নেতা কর্মীরা বলেন- দল যদি পুনর্মূল্যায়ন করে অন্য কাউকে প্রার্থী করে, তবুও আমরা দলের পক্ষেই কাজ করব। দলের বাইরে আমরা কেউ নই। 

এদিকে, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান বলেন, দল আমাকে মনোনয়ন দেয়নি। আমার কর্মীরা ভালোবাসা থেকে আন্দোলন করছে—আমি কাউকে রাস্তায় নামতে বলিনি। আমি দলের সিদ্ধান্তের বাইরে নই।

এ সময় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছে, এনসিপি, এবি পার্টি ও নাগরিক ঐক্যর মতো শরিক দলগুলোও ঘোষিত প্রার্থী পরিবর্তনের জন্য তদবিরে সক্রিয় রয়েছে—তারা শরিক দলের জন্য আসনটি বাগিয়ে নিতে চাইছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ. লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

আ. লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

বিএনপি-জামায়াত-এনসিপি বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদ নেতা বহিষ্কার

শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদ নেতা বহিষ্কার

আরও পড়ুন

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গুলশানে যুবদলের বিক্ষোভ

আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গুলশানে যুবদলের বিক্ষোভ

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

পয়েন্ট অব অর্ডারে নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম