Logo
Logo
×

Advertisement

রাজনীতি

১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই: পার্থকে তাজনূভা জাবীন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:৫৯ এএম

১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই: পার্থকে তাজনূভা জাবীন

ফাইল ছবি।

Advertisement

অল্টারনেটিভস’র সংগঠক তাজনূভা জাবীন বিজেপির সভাপতি আন্দালিভ রহমান পার্থ এমপিকে উদ্দেশে বলেছেন, ‘অবশ্যই জুলাইয়ে এদের জন্ম। কোন বিবেকে আপনারা বর্ষীয়ানরা জুলাইয়ে জন্ম নেওয়াদের সঙ্গে নিজেদের তুলনা করেন? আপনাদের ছেলেমেয়েদের বিয়ে দিচ্ছেন, বিদেশে পড়াচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানে বসাচ্ছেন, অন্যদিকে এরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ে থেকে, পড়ালেখা করে নিজেদের নিজেরা তৈরি করেছে।’

সম্প্রতি তাজনূভা জাবীন তার ফেসবুক আইডিতে আন্দালিভ রহমান পার্থর একটি ভিডিও দিয়ে ক্যাপশনে এসব কথা লেখেন।

পোস্টে তাজনূভা জাবীন লেখেন, ‘১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই এই জুলাই নেমে আসার পেছনে? আপনাদের মুক্ত করেছে এরা। জাতিকে ১৭ বছরের স্বৈরশাসক থেকে মুক্ত করেছে এরা। বড় বড় রাজনৈতিক পরিচয় বংশ পরম্পরায় অনেকে পেয়েছেন কিন্তু সেটা জাতির কোনো কাজে আসেনি।’

‘আপনার চোখে, এদের কারও মেম্বার বা কমিশন হওয়ার যোগ্যতা না থাকতে পারে, কিন্তু অনেকের চোখে, এদের গণ-অভ্যুথান নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, যেটা আপনাদের কারও হয়নিই। অবশ্যই আমরা বিগত বছরে আপনাদের নির্যাতন জুলুম স্বীকার করি, কিন্তু দাম্ভিকতায় ভরা এ রকম বক্তব্যও প্রত্যাখ্যান করি। স্বীকার করি বলেই গুম, মানবাধিকার অধ্যাদেশ,ক্ষমতার জবাবদিহিতা বিষয়ে সোচ্চার।’ 

তিনি উল্লেখ করেন, ‘ছাত্ররা ৫ আগস্ট এর পরে কি করতে পেরেছে, পারে নাই সেটা ভিন্ন তর্ক কিন্তু তারা জুলাই গণঅভ্যুথান পর্যন্ত তো সফল করেছে, হাসিনার পতন নিশ্চিত করেছে, তাও সেটা নিরাপদে থেকে না, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে। ৫ আগস্ট পরবর্তী তাদের পারফরমেন্স দিয়ে ৫ আগস্টের আগের তাদের অবদান অস্বীকার করার রাজনীতি কইরেন না। আপনাদের ১৭ বছরের বাজে পারফরমেন্স প্লাস এর আগের রাজনৈতিক ভুলের পরও ঠিকই এই দফা এমপি হয়েছেন।’ 

জাবীন বলেন, ‘এদের সবে শুরু, চিন্তা করেন এত অল্প বয়সে একটা গণ-অভ্যুথান নেতৃত্ব দেওয়ার গুণাবলি, সক্ষমতা প্লাস আপনাদের মতো পারিবারিক ব্লেসিং থাকলে কত সহজ হত সব এদের জন্য! সো তুলনা করেন না! হাসিনা থেকে গেলে আপনারা বর্ষীয়ানরাও বেঁচে যেতেন (যেভাবে পল্টি মেরে মেরে বেঁচে ছিলেন), ফাঁসিতে ঝুলতে হত এদের।’

সবশেষ সাবেক এ এনসিপি নেত্রী বলেন, ‘এদের জুলাই যোদ্ধা বলে কটাক্ষ করলে এর জবাবে “সুবিধাবাদী যোদ্ধা”ও শুনতে হবে! আবারও বলি, রাজাকার ডেকে থামানো যায়নি, জুলাই বিক্রেতা ডেকেও থামানো যাবে না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমার মনে হয় না এটা এখন হালকাভাবে নেওয়ার সুযোগ আছে’

‘আমার মনে হয় না এটা এখন হালকাভাবে নেওয়ার সুযোগ আছে’

শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির

শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির

‘বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে’

‘বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে’

নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা: অন্ধকারে খোদ সাক্ষীরাই!

নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা: অন্ধকারে খোদ সাক্ষীরাই!

‘গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অস্তিত্ব নাই’

‘গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অস্তিত্ব নাই’

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের

এমপি নুসরাতের বাড়িতে আগুন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের

আরও পড়ুন

রাজধানীতে কর্মসূচি ঘোষণা করল এনসিপি

রাজধানীতে কর্মসূচি ঘোষণা করল এনসিপি

‘আমার মনে হয় না এটা এখন হালকাভাবে নেওয়ার সুযোগ আছে’

‘আমার মনে হয় না এটা এখন হালকাভাবে নেওয়ার সুযোগ আছে’

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: পাটওয়ারী

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: পাটওয়ারী

আওয়ামী লীগ রাজনীতিতে আবর্জনাতুল্য: দুদু

আওয়ামী লীগ রাজনীতিতে আবর্জনাতুল্য: দুদু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম