Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জিয়ার আদর্শ ও দর্শন ধারণ করেই পথ চলছে বিএনপি: আমির খসরু

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

জিয়ার আদর্শ ও দর্শন ধারণ করেই পথ চলছে বিএনপি: আমির খসরু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

Advertisement

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করে পথ চলছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের কল্যাণের রাজনীতিই বিএনপির মূল শক্তি। মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। তার আদর্শকে সামনে রেখে দেশ ও জনগণের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আমির খসরু বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন আরও গভীরভাবে ধারণ করে বিএনপিকে ভবিষ্যতে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে এগিয়ে নেওয়া হবে। তার দেখানো পথে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের উন্নয়নের জন্য বিএনপি কাজ করবে। জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।

পুষ্পস্তবক অর্পণ শেষে নেতারা দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম