Logo
Logo
×

Advertisement

রাজনীতি

পলাতক নেতাদের কথায় কান দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না: আবু হানিফ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

পলাতক নেতাদের কথায় কান দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না: আবু হানিফ

Advertisement

পলাতক নেতাদের কথায় কান দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

পোস্টে আবু হানিফ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিল। শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের অধিকাংশ নেতারাই বিদেশে পালিয়েছিল তখন। এখন মাঝে মাঝে তারা দেশে ফেরার কথা বলে। হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাও নাকি দেশে ফিরবে ডিসেম্বরে, যদিও বাস্তবে সেটা সম্ভব না।’ 

তিনি বলেন, ‘ডিসেম্বরকে টার্গেট করে ইতোমধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের পুরোনো কায়দায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাস করছে।আওয়ামী লীগ যখন অবৈধভাবে ক্ষমতায় ছিল, তখনও তারা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে বিরোধীদলের উপর দায় দিত। এটা আওয়ামী লীগের পুরোনো চরিত্র। বিদেশে পরিবার নিয়ে নিরাপদে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা উসকানি দিয়ে দেশে থাকা নিরীহ নেতাকর্মীদের জীবন ঝুঁকিতে ফেলছে। দেশে থাকা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের প্রতি আহ্বান, আপনারা পলাতক নেতাদের কথায় কান দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না।

‘আপনাদের নেতারা কিন্তু বিদেশে নিরাপদে আছে। তারা পালিয়ে যাওয়ার সময় কিন্তু সাধারণ নেতাকর্মীদের কথা চিন্তা করে নাই। বরং তারা তাদের নিজের এবং পরিবারের নিরাপত্তার বিষয়টা গুরুত্ব দিয়েছিল।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্বাচন অফিসে ঢুকে ঘুসের ৩ লাখ টাকা ফেরত চাইলেন গণঅধিকার পরিষদের নেতা

নির্বাচন অফিসে ঢুকে ঘুসের ৩ লাখ টাকা ফেরত চাইলেন গণঅধিকার পরিষদের নেতা

নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা

মুক্তিযুদ্ধের বিরোধিতার জায়গা থেকে জামায়াত এখনো সরে আসে নাই: আবু হানিফ

মুক্তিযুদ্ধের বিরোধিতার জায়গা থেকে জামায়াত এখনো সরে আসে নাই: আবু হানিফ

অন্তর্বর্তী সরকারের পৃষ্টপোষকতা পাওয়া কিংস পার্টি গুপ্তচরদের প্রক্সি সংগঠন: নুর

অন্তর্বর্তী সরকারের পৃষ্টপোষকতা পাওয়া কিংস পার্টি গুপ্তচরদের প্রক্সি সংগঠন: নুর

জামায়াত কি বিরিয়ানির ভাগের জন্য সরকারের বিরোধিতা করে: আবু হানিফ

জামায়াত কি বিরিয়ানির ভাগের জন্য সরকারের বিরোধিতা করে: আবু হানিফ

আরও পড়ুন

শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান?

শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান?

পলাতক নেতাদের কথায় কান দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না: আবু হানিফ

পলাতক নেতাদের কথায় কান দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না: আবু হানিফ

ওর কি যোগ্যতা আছে রাস্তা ঝাড়ু দিতে নেবে মানুষ? রাশেদকে আমির হামজা

ওর কি যোগ্যতা আছে রাস্তা ঝাড়ু দিতে নেবে মানুষ? রাশেদকে আমির হামজা

হাদির স্মৃতিচারণে জাবেরের কান্না, কাঁদলেন দর্শকসারির যুবকও

হাদির স্মৃতিচারণে জাবেরের কান্না, কাঁদলেন দর্শকসারির যুবকও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম