Logo
Logo
×

Advertisement

খেলা

ঢাকায় হামজা যে নজির গড়েছিলেন, ইংল্যান্ডে ‘হুবহু’ তাই করলেন আর্জেন্টাইন বিশ্বজয়ী

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পিএম

ঢাকায় হামজা যে নজির গড়েছিলেন, ইংল্যান্ডে ‘হুবহু’ তাই করলেন আর্জেন্টাইন বিশ্বজয়ী

সংগৃহীত

Advertisement

বিশ্বজয়ী ক্রিশ্চিয়ান রোমেরোর ও পর যেন ফরোয়ার্ড ভর করে বসেছিল। টটেনহ্যাম দুবার পিছিয়ে পড়েছিল, দুই বারই তিনি গোল করে দলকে সমতায় ফিরিয়েছেন। শেষ বার যখন গোলটা করলেন, তখন আবার বাংলাদেশিদের মনে করিয়ে দিলেন ২০ দিন আগের দারুণ এক স্মৃতি। ঢাকার মাঠে নেপালের বিপক্ষে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে গোল করেছিলেন হামজা চৌধুরী, একইভাবে গত রাতে টটেনহ্যামকে সমতায় ফিরিয়েছেন ২০২২ বিশ্বকাপজয়ী রোমেরো।

প্রতিপক্ষের মাঠে বিরতির ঠিক পরেই টটেনহ্যাম গোল খেয়ে বসে। ব্রুনো গিমারেশের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। ৭১তম মিনিটে হজম করা সেই গোলের জবাব স্পার্সরা দেয় ৭ মিনিট পর। ৭৮ মিনিটে মোহামেদ কুদুসের ক্রসে দারুণ এক হেডারে গোল করেন তিনি। 

তবে ৮৬ মিনিটে আবারও এগিয়ে যায় নিউক্যাসল। তার জবাবেই আসে রোমেরোর এই গোল। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে কর্নার থেকে আবার গোলটি রোমেরো। গোলের সামনে তালগোল পাকানো অবস্থায় নিউক্যাসল বল বিপদমুক্ত করতে পারেনি। ক্রস থেকে বল পেয়ে রোমেরো লাফিয়ে উঠে বাইসাইকেল কিকে করে বসেন, সেটাই গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে।

ইউরোপীয় ফুটবলে বাইসাইকেল কিকের সংখ্যা নেহায়েত কম নয়। ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, জ্লাতান ইব্রাহিমোভিচদের নজির আছে এমন গোল করার। তবে রোমেরো এবারই প্রথম করলেন, ঠিক যেমন জাতীয় স্টেডিয়ামে হামজা করেছিলেন।

কাকতালীয়ভাবে জাতীয় স্টেডিয়ামে স্ট্রাইকার না হয়েও হামজা করেছিলেন ২ গোল, দল ২-২ গোলে ড্র করেছিল। রোমেরোও ২ গোল করলেন, তার দলও ঠিক তাই করল গত রাতে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৭ ম্যাচে ৯ গোল করে বাংলাদেশের সাফ দলে, কে এই মাহি খান?

৭ ম্যাচে ৯ গোল করে বাংলাদেশের সাফ দলে, কে এই মাহি খান?

প্রিমিয়ার লিগে ‘অঘটনের’ রাত, হারল সিটি-চেলসি

প্রিমিয়ার লিগে ‘অঘটনের’ রাত, হারল সিটি-চেলসি

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

সুখবর পেলেন ঋতুপর্ণারা

সুখবর পেলেন ঋতুপর্ণারা

মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ, এখন কেমন আছেন?

মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ, এখন কেমন আছেন?

আরও পড়ুন

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

বিশ্বকাপের ১ বছর আগে কোচের পদ হারালেন আশরাফুল, নেপথ্যে কী কারণ?

বিশ্বকাপের ১ বছর আগে কোচের পদ হারালেন আশরাফুল, নেপথ্যে কী কারণ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম