Logo
Logo
×

Advertisement

খেলা

অতিরিক্ত সময়ের নাটকে ফাইনালে আর্সেনাল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম

অতিরিক্ত সময়ের নাটকে ফাইনালে আর্সেনাল

কাই হাভার্টজের করা একমাত্র গোলে লিগ কাপের ফাইনালে গানাররা।

Advertisement

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত খুব একটা জমে ওঠেনি দ্বৈরথ। উত্তেজনার ঘাটতি আর আক্রমণভাগে ধার কম থাকায় নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। যদিও খেলায় পরিসংখ্যানগত দিক থেকে এগিয়ে ছিল চেলসি। তবে শেষ হাসি হেসেছে আর্সেনালই। অতিরিক্ত সময়ে কাই হাভার্টজের করা একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় পেয়ে লিগ কাপের ফাইনালে জায়গা করে নেয় গানাররা।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে চেলসির বিপক্ষে নিজেদের দাপট আরও একবার প্রমাণ করেছে মিকেল আর্তেতার দল। এ নিয়ে আর্সেনালের সঙ্গে সর্বশেষ ১০ দেখায় জয়হীন থাকল স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি। অথচ ম্যাচটির আগে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছিল লিয়াম রোজেনিয়রের দল।

ম্যাচে বল দখলে ৫৫ শতাংশ সময় এগিয়ে ছিল চেলসি। তারা নেয় ১১টি শট, যার মধ্যে দুটি ছিল লক্ষ্যে। বিপরীতে আর্সেনাল নেয় ৬টি শট, এর মধ্যেও দুটি লক্ষ্যে ছিল।

প্রথমার্ধে দুই দলের খেলাই ছিল বেশ ম্যাড়ম্যাড়ে। ১৮ মিনিটে আর্সেনাল একটি ভালো সুযোগ তৈরি করলেও চেলসির গোলরক্ষক পিয়েরো ইনকাপিয়েরের জোরালো শট ঠেকিয়ে দেন। বিরতির ঠিক আগে এনজো ফার্নান্দেজের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট দারুণভাবে রুখে দেন কেপা আরিজাবালাগা।   

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা বাড়লেও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। ছয় মিনিটের যোগ করা সময় শুরু হতেই হতাশ চেলসি সমর্থকদের একটি অংশ মাঠ ছাড়তে শুরু করে।  

আর ঠিক সেই সময়ই আসে নিষ্ঠুর আঘাত। অতিরিক্ত সময়ের ৯৭ মিনিটে ডেকলান রাইসের লম্বা পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে জালের ঠিকানা খুঁজে নেন জার্মান মিডফিল্ডার কাই হাভার্টজ। সাবেক ক্লাবের বিপক্ষে তার এই গোলেই নিশ্চিত হয় আর্সেনালের জয়।

প্রথম লেগে পাওয়া ৩-২ ব্যবধানের জয়ের সঙ্গে এই ম্যাচের ফল যোগ হয়ে ৪-২ অ্যাগ্রিগেটে লিগ কাপের ফাইনালে পৌঁছাল আর্সেনাল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আর্তেতার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করল আর্সেনাল

আর্তেতার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করল আর্সেনাল

চ্যাম্পিয়নদের বধ্যভূমিতে শেষ আর্সেনালের অপরাজেয় যাত্রা

চ্যাম্পিয়নদের বধ্যভূমিতে শেষ আর্সেনালের অপরাজেয় যাত্রা

আর্সেনাল সমর্থকদের সুখবর দিলেন কোচ

আর্সেনাল সমর্থকদের সুখবর দিলেন কোচ

দ্বিতীয় ম্যাচডেতে ইংলিশ প্রিমিয়ার লিগের দাপট

চ্যাম্পিয়ন্স লিগ দ্বিতীয় ম্যাচডেতে ইংলিশ প্রিমিয়ার লিগের দাপট

মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুল, পিএসজি ও আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগ মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুল, পিএসজি ও আর্সেনাল

সাকার গোলে মাইলফলকের ম্যাচে দারুণ জয় আর্সেনালের

সাকার গোলে মাইলফলকের ম্যাচে দারুণ জয় আর্সেনালের

আরও পড়ুন

মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

অলিম্পিকে পদত্যাগের মিছিল, একদিনে আরও তিন

অলিম্পিকে পদত্যাগের মিছিল, একদিনে আরও তিন

আবারও বিগ ব্যাশ মাতাবেন রিশাদ

আবারও বিগ ব্যাশ মাতাবেন রিশাদ

ইতিহাসে কখনো যা হয়নি, সেই লজ্জার রেকর্ড দেখল ইতালির ফুটবল

ইতিহাসে কখনো যা হয়নি, সেই লজ্জার রেকর্ড দেখল ইতালির ফুটবল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম