Logo
Logo
×

Advertisement

খেলা

ঈশানের প্রেমের গুঞ্জন নিয়ে মা-দাদার ভিন্নমত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম

ঈশানের প্রেমের গুঞ্জন নিয়ে মা-দাদার ভিন্নমত

অদিতি হুন্ডিয়া ও ঈশান কিষান। ছবি: সংগৃহীত

Advertisement

ক্রিকেটের বাইরে এবার নতুন করে আলোচনায় ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষান। কিছুদিন আগে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের অন্যতম নায়ক ছিলেন। এবার প্রেম জীবন নিয়ে ফের সংবাদের শিরোনাম হলেন তিনি। 

অনেকদিন ধরেই ভারতের মডেল অদিতি হুন্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন রয়েছে এই ক্রিকেটারের। বিষয়টি নিয়ে এবার গণমাধ্যমে মুখ খুলেছেন ঈশানের দাদা ও মা। যদিও এ প্রসঙ্গে দুজনের মতপার্থক্য স্পষ্ট। 

তার দাদা অনুরাগ পান্ডে গণমাধ্যমকে জানান, অদিতি তার নাতির প্রেমিকা। যদিও ঈশানের মা সূচিত্রা দেবীর দাবি, এসব কেবলই গুঞ্জন। এখন প্রেম নয়, ঈশানের খেলায় মনোযোগ দেওয়ার সময় বলেও নিজের মতামত প্রকাশ করেন সূচিত্রা। 

ভারতের বার্তা সংস্থা এএনআইকে ঈশানের দাদা অনুরাগ পান্ডে বলেন, ‘বিয়ের জন্য ঈশান যাকেই পছন্দ করুক, আমরা মেনে নেব। আমরা সে জন্য প্রস্তুত। অদিতি তার প্রেমিকা। সে একজন মডেল। সন্তানরা যেটায় সুখী হয়, তা মেনে নেওয়া উচিত।’ 

শ্বশুরের এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে কথা বলেন ঈশানের মা সূচিত্রা দেবী। তিনি বিষয়টিকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়ে আইএএনএসকে বলেন, ‘বিয়ে নয়, এখন তার (ঈশান কিষানের) ক্রিকেট খেলার সময়। বিয়ে নিয়ে কথা বলার মতো বয়স তার এখনো হয়নি। 

এছাড়া শ্বশুরের কথার প্রেক্ষিতে সূচিত্রার জবাব, ‘দাদার বয়স হয়েছে। একটু বয়স্ক ব্যক্তিরা অল্প কিছুতেই উত্তেজিত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে তো কিছু না কিছু আসতেই থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে যা দেখেছেন, সেসবের ভিত্তিতেই তিনি এসব বলেছেন।’ 

উল্লেখ্য, ঈশানের কথিত প্রেমিকা অদিতি হুন্ডিয়া ২০১৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’র ফাইনালিস্ট ছিলেন। তার বাবা জয়পুরের একজন ব্যবসায়ী। মডেল ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার অদিতিকে এর আগে বিভিন্ন সময়ে আইপিএল ও জাতীয় দলে ঈশানকে সমর্থন জোগাতে গ্যালারিতে উপস্থিত দেখা গেছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোহলির ব্যাটিংকে ‘বিরক্তিকর’ বললেন কিউই পেসার

কোহলির ব্যাটিংকে ‘বিরক্তিকর’ বললেন কিউই পেসার

ক্লাশে লুটিয়ে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

ক্লাশে লুটিয়ে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

ভারতীয় ক্রিকেটে শচীনের পছন্দের অধিনায়ক কে

ভারতীয় ক্রিকেটে শচীনের পছন্দের অধিনায়ক কে

৫৫ বছরের ইতিহাসে ক্রিকেট যা দেখেনি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখালেন কোহলি

৫৫ বছরের ইতিহাসে ক্রিকেট যা দেখেনি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখালেন কোহলি

ভারতীয় ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

ভারতীয় ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

আরও পড়ুন

রোনালদোকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিতে চায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন

রোনালদোকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিতে চায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন

৪০০ রানের স্বপ্ন উইকহ্যামের, পাত্তা দিচ্ছেন না তাসকিন

৪০০ রানের স্বপ্ন উইকহ্যামের, পাত্তা দিচ্ছেন না তাসকিন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম