Logo
Logo
×

Advertisement

খেলা

পাকিস্তানের ক্রিকেটে নতুন বিতর্ক, খেসারত দিতে হলো মোস্তাফিজের দলকে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১১:১১ এএম

পাকিস্তানের ক্রিকেটে নতুন বিতর্ক, খেসারত দিতে হলো মোস্তাফিজের দলকে

সংগৃহীত

Advertisement

২ ওভারে করাচি কিংসের প্রয়োজন ছিল ২৩ রান, মোস্তাফিজুর রহমান ১৯ নম্বর ওভারে দিয়ে গিয়েছিলেন ৯ রান। শেষ ওভারে প্রয়োজনটা ১৪ রানে নেমে আসার জায়গায় নেমে গেল একেবারে ৯ রানে। শেষমেশ সে রানটা ওয়াহাব রিয়াজ দিয়েছেন ৩ বলেই। ম্যাচটা হারে মোস্তাফিজের দল লাহোর।

হুট করে ৫ রান কমে যাওয়ার কারণটা ‘ঘটিয়েছেন’ লাহোর কালান্দার্সের ব্যাটার ফখর জামান। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে বল ট্যাম্পারিংয়ের, তার ফলেই ৫ রান শাস্তি পায় লাহোর। এই বিষয়টা নিয়ে পাকিস্তান ক্রিকেটে জন্ম নিয়েছে নতুন এক বিতর্ক। 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বল ট্যাম্পারিংয়ের অভিযোগে অভিযুক্ত হয়েছেন লাহোর কালান্দার্সের ব্যাটার ফখর জামান। পিসিবি জানিয়েছে, ম্যাচ রেফারি রোশান মাহানামার নেতৃত্বে শুনানিতে ফখর এই অভিযোগ অস্বীকার করেছেন।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি শুনানি হবে এবং এরপর ম্যাচ রেফারি রায় জানাবেন। দোষী প্রমাণিত হলে লেভেল ৩ অপরাধের সর্বনিম্ন শাস্তি হিসেবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।

ঘটনাটি ঘটে ম্যাচের শেষ ওভারে। করাচির জয়ের জন্য তখন দরকার ছিল ১৪ রান। হারিস রউফ শেষ ওভার বোলিং করতে যাওয়ার সময় লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান ও রাউফ একসঙ্গে বল নিয়ে আলোচনা করছিলেন।  আম্পায়ার ফয়সাল আফ্রিদি বল নিয়ে পরীক্ষা করেন এবং বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। দুই আম্পায়ার সিদ্ধান্তে আসেন যে বলটি ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে। ফলে করাচিকে পাঁচটি পেনাল্টি রান দেওয়া হয় এবং বল পরিবর্তন করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

ন্যূনতম দামের চেয়ে ২৫ কোটি কমে বিক্রি পাকিস্তানের প্রচারস্বত্ব

ন্যূনতম দামের চেয়ে ২৫ কোটি কমে বিক্রি পাকিস্তানের প্রচারস্বত্ব

আবারও বদলে যাচ্ছে পাকিস্তানের অধিনায়ক

আবারও বদলে যাচ্ছে পাকিস্তানের অধিনায়ক

বৃথা গেল নওয়াজের ৯৬ রানের লড়াই, পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

বৃথা গেল নওয়াজের ৯৬ রানের লড়াই, পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

নিশিতার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের

নিশিতার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের

আরও পড়ুন

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

টেস্ট ক্রিকেটে এখন আমাদের আধিপত্য বিস্তারের সময়: হাসান মাহমুদ

মেসির বিদায়ী উৎসব ‘নষ্ট’ করার সতর্কবার্তা প্রতিপক্ষ খেলোয়াড়ের

মেসির বিদায়ী উৎসব ‘নষ্ট’ করার সতর্কবার্তা প্রতিপক্ষ খেলোয়াড়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম