Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপে ইনজুরি এড়াতে মেসিদের সহায়তা করবে ‘জেমিনি’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:৪৬ পিএম

বিশ্বকাপে ইনজুরি এড়াতে মেসিদের সহায়তা করবে ‘জেমিনি’

বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফের জন্য জেমিনির এআই প্রযুক্তি ব্যবহারের ঘোষণা আর্জেন্টিনার।

Advertisement

বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফের জন্য গুগল জেমিনির এআই প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। 

বুধবার (২০ মে) নিউইয়র্কের টাইমস স্কয়ারের বড় পর্দায় একটি ঘোষণার মাধ্যমে বিষয়টি জানানো হয়। খেলোয়াড়দের চোট প্রতিরোধ এবং ম্যাচ বিশ্লেষণে এই প্রযুক্তি কাজে লাগানো হবে বলে জানানো হয়েছে।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কমার্শিয়াল ডিরেক্টর লিয়ান্দ্রো পিটারসেন বলেন, ‘এই প্রযুক্তি আমাদের খেলোয়াড়দের চোট এড়াতে, ম্যাচের কৌশল বিশ্লেষণ করতে এবং ম্যাচ চলাকালীন রিয়েল-টাইমে কোচিং স্টাফদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বড় ধরনের সহায়তা দেবে।’

বিশ্বকাপ শুরুর মাত্র তিন সপ্তাহ আগে, নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের কেন্দ্রে গত বুধবার গুগল জেমিনির সঙ্গে এই অংশীদারত্বের ঘোষণা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে এএফএ।

গুগলের সঙ্গে চুক্তির আর্থিক দিক সম্পর্কে পিটারসেন বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি বলেন, ‘এটি এএফএ ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চুক্তি।’

তিনি আরও বলেন, ‘ভক্তরা জেমিনি এআই ব্যবহার করে প্ল্যাটফর্মে ছবি আপলোড করার সময় তাদের প্রিয় তারকা, গানসহ নানা উপাদান যুক্ত করে নতুন ধরনের ছবি তৈরি করতে পারবেন। যারা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না, তারা এর মাধ্যমে জাতীয় দল ও লিওনেল মেসির মতো তারকাদের আরও কাছ থেকে অনুভব করতে পারবেন।’  

ওপেনএআই-এর চ্যাটজিপিটি, অ্যানথ্রোপিকের ক্লদ, এক্স-এর গ্রক এবং গুগলের জেমিনির মতো এআই প্রযুক্তির বিস্তারের পর ফুটবলে এটি হতে যাচ্ছে এক নতুন অভিজ্ঞতার বিশ্বকাপ।

গুগলের লাতিন আমেরিকা অঞ্চলের কমিউনিকেশনস ডিরেক্টর ফ্লোর সাবাতিনি বলেন, ‘আমরা আগের যেসব বিশ্বকাপ দেখেছি, এবারের আসর সম্পূর্ণ আলাদা হতে চলেছে। এআই প্রযুক্তি এবার সরাসরি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের হাতের নাগালে থাকবে। এটি পুরো অভিজ্ঞতাই বদলে দেবে।’

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে ফ্রান্স ও স্পেনের মতো দলগুলোর সঙ্গে আর্জেন্টিনাও অন্যতম ফেবারিট হিসেবে মাঠে নামবে। লিওনেল মেসির নেতৃত্বে আলবিসেলেস্তেরা ২০২২ কাতারের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’

এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’

গুগলের সবচেয়ে শক্তিশালী এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ উন্মোচন

গুগলের সবচেয়ে শক্তিশালী এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ উন্মোচন

এবার কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করল এআই

এবার কানাডার সরকারি ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করল এআই

নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় জিপিটি-৬.১ অ্যাস্ট্রা প্রকাশ করছে না ওপেনএআই

নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় জিপিটি-৬.১ অ্যাস্ট্রা প্রকাশ করছে না ওপেনএআই

আইফোন ১৮ প্রো ম্যাক্স নাকি পিক্সেল ১১ প্রো এক্সএল, একই দামে কোনটি এগিয়ে?

আইফোন ১৮ প্রো ম্যাক্স নাকি পিক্সেল ১১ প্রো এক্সএল, একই দামে কোনটি এগিয়ে?

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

আরও পড়ুন

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম