Logo
Logo
×
   

খেলা

ইতিহাস গড়া কেপ ভার্দের গোলরক্ষক কে এই ভোজিনিয়া?

সামিন মোহাম্মদ য়ানান

সামিন মোহাম্মদ য়ানান

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:২৬ পিএম

ইতিহাস গড়া কেপ ভার্দের গোলরক্ষক কে এই ভোজিনিয়া?

কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া ৪০ বছর বয়সেও স্পেনের বিপক্ষে যে পারফরম্যান্স দেখিয়েছেন তা বিশ্ব ফুটবল মঞ্চে বিরল। তার নৈপুণ্যে গোলশূন্য ড্র করেছে দলটি। ম্যাচ শেষে আবেগে কেঁদে ফেলেন এই গোলরক্ষক। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ ওপেনারে জয় থেকে বঞ্চিত করার পর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তার সতীর্থরা তাকে ঘিরে ধরে অভিনন্দন জানায়।

ম্যাচে স্পেন বারবার আক্রমণ করলেও ভোজিনিয়া একের পর এক সেভ করে দলকে রক্ষা করেন। তার এই নৈপুণ্যের জন্য তিনি ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন। প্রথমার্ধের শেষ দিকে ফেরান তোরেস, পেদ্রি এবং আয়মেরিক লাপোর্তের শট ঠেকিয়ে দেন তিনি।

ভোজিনিয়া কোথায় খেলেন?

ভোজনিয়া পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেসে গোলরক্ষক হিসেবে খেলেন। তার ক্লাব ক্যারিয়ার শুরু হয় নিজ দেশ কেপ ভার্দের বাতুকে এফসিতে। এরপর তিনি সিএস মিন্দেলেন্সে যোগ দেন।

তিনি বিভিন্ন দেশের ক্লাবে খেলেছেন—অ্যাঙ্গোলার প্রোগ্রেসো, মলদোভার জিমব্রু চিসিনাউ, পর্তুগালের গিল ভিসেন্তে, সাইপ্রাসের এইএল লিমাসল এবং স্লোভাকিয়ার এএস ট্রেনচিন—এরপর চাভেসে যোগ দেন।

ভোজিনিয়া কি তার আসল নাম?

না, ‘ভোজিনিয়া’ আসলে তার ডাকনাম। তার আসল নাম জোসিমার জোসে এভোরা দিয়াস। ছোটবেলায় দাদা-দাদির সঙ্গে বেশি সময় কাটানোর কারণে এই নামটি তার সাথে যুক্ত হয়। পর্তুগিজ ভাষায় এর অর্থ ‘ছোট দাদি’।

তিনি কেপ ভার্দের সাও ভিসেন্তে শহর থেকে উঠে আসেন এবং পুরো ক্যারিয়ারে এই নামটিই জার্সিতে ব্যবহার করেছেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, অ্যাঙ্গোলায় যাওয়ার পর একই নামে আরেকজন গোলরক্ষক থাকায় তিনি নিজের নাম পরিবর্তন না করে ‘ভোজিনিয়া’ নামটাই রেখে দেন।

স্পেনের বিপক্ষে ম্যাচের পর নিজের আবেগ সামলাতে না পেরে তিনি কেঁদে ফেলেন। তিনি বলেন, তার দেশের প্রতিনিধিত্ব করা তার জন্য গর্বের বিষয়।

তিনি আরও জানান, দাদা-দাদি তার জীবনের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু তারা এখন আর বেঁচে নেই—এই আবেগই তাকে কাঁদিয়েছে। এছাড়া তার মা ভিসা সমস্যার কারণে ম্যাচে আসতে পারেননি।

বিশ্বকাপের এই ম্যাচ শেষে বিশ্বজুড়ে নতুন পরিচিত মুখ এখন ভোজিনিয়া। তার নাম ও ছবি এবং ম্যাচের একাধিক মূহুর্ত ইন্টারনেটজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ম্যাচের পর তার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা কয়েক ঘণ্টার মধ্যেই দ্রুত বেড়ে যায়। তার পারফরম্যান্স বিশ্বজুড়ে আলোচনায় আসে।

ফরাসি তারকা পল পগবাও সামাজিক মাধ্যমে তার প্রশংসা করেন, বলেন তিনি (ভোজিনিয়া) সত্যিই অসাধারণ পারফর্ম করেছেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .