|
ফলো করুন |
|
|---|---|
রাউন্ড অব ১৬-এর টিকিট নিশ্চিত করতে জয় ছাড়া বিকল্প নেই দুই দলের হাতে। নিজেদের সর্বোচ্চটা দিয়েই তাই মাঠে লড়বে জার্মানি ও প্যারাগুয়ে।
জার্মানি একাদশ
নয়্যার (গোলরক্ষক), কিমিখ, রুডিগার, তাহ, ব্রাউন, মেচা, পাভ্লোভিচ, সানে, উনদাভ, উইর্টজ, হাভার্টজ
প্যারাগুয়ে একাদশ
গিল (গোলরক্ষক), আলোনসো, কানালে, গোমেজ, কাকেরেস, এনসিসো, গালারজা, কুবাস, বোবাদিল্লা, আলমিরন, আভালোস
ম্যাচের লাইভ আপডেট জানতে যুগান্তরের সঙ্গে থাকুন।
২৯ জুন ২০২৬, ২৩:৩৩ পিএম
পেনাল্টি শ্যুটআউটে জার্মানির বিদায়
টাইব্রেকারে জার্মানিকে ৪-৩ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটল প্যারাগুয়ে।
২৯ জুন ২০২৬, ২৩:১৫ পিএম
ম্যাচ গড়াল টাইব্রেকারে
নির্ধারিত ৯০ মিনিটে জার্মানি-প্যারাগুয়ে ম্যাচের ফলাফল ছিল ১-১। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও গোলের দেখা পায়নি কোনো দল।
ফলে মোট ১২০ মিনিটের খেলা শেষে এখন পেনাল্টি শ্যুটআউটেই নির্ধারিত হবে জয়ী দল।
২৯ জুন ২০২৬, ২২:৪৯ পিএম
বাতিল হলো জার্মানির গোল
নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র থাকায় অতিরিক্ত সময়ের খেলা শুরু হয়। যেখানে ১০২তম মিনিটে কর্নার থেকে পাওয়া বল হেড দিয়ে জালে জড়ান জোনাথান টাহ। কিন্তু ভিএআরে বাতিল হলো গোলটি।
২৯ জুন ২০২৬, ২২:৩৩ পিএম
সমতায় শেষ হলো ম্যাচের মূল সময়
১-১ গোলে শেষ হয়েছে ম্যাচের মূল ৯০ মিনিট। এবার অতিরিক্ত সময়ের খেলা শুরু।
২৯ জুন ২০২৬, ২১:৫০ পিএম
গোল শোধ দিল জার্মানি
২৯ জুন ২০২৬, ২১:২২ পিএম
পিছিয়ে থেকে বিরতিতে গেল জার্মানি
আক্রমণের সুযোগ দুই দলের কেউই খুব বেশি তৈরি করতে পারেনি। তবে জালের দেখা ঠিকই পেয়েছে প্যারাগুয়ে।
প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে, ৪২তম মিনিটে লক্ষ্যভেদ করেন এনসিসো। আর এতেই এগিয়ে থেকে বিরতিতে গেল প্যারাগুয়ে।
হাফটাইমঃ জার্মানি ০-১ প্যারাগুয়ে
২৯ জুন ২০২৬, ২১:১৩ পিএম
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে লিড নিল প্যারাগুয়ে
৪১তম মিনিটে দলকে এগিয়ে নিলেন জুলিও এনসিসো।
জার্মানি ০-১ প্যারাগুয়ে
২৯ জুন ২০২৬, ২০:৫৫ পিএম
প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত গোল দিতে পারেনি কেউ
দুই দলই আক্রমণের সুযোগ তৈরি করার চেষ্টা করলেও গোলের উদ্দেশে শট নিতে পারেনি। ফলে প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত ম্যাচ গোলশূন্য ড্র আছে।
