Logo
Logo
×

Advertisement

খেলা

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:০৩ এএম

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

সংগৃহীত

Advertisement

জার্মানির বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে বড় আন্ডারডগ মনে করা হচ্ছিল। সেই প্যারাগুয়েই কি না, পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে দিল জার্মানদের!

এই অসাধ্য প্যারাগুয়ে সাধন করেছে গোলরক্ষক অরল্যান্ডো হিলের হাত ধরে। তার কল্যাণেই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে দেয় প্যারাগুয়ে। এই জয়ের পর মঙ্গলবার প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।

গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের কাছে চার গোল হজম করেছিল প্যারাগুয়ে। এরপর গ্রুপ পর্ব পেরিয়ে আসা এই দল পড়েছিল শক্তিশালী জার্মানির সামনে। তাদের বিপক্ষে আরও ভালো খেলতে হয়েছে আজ। জার্মানি বল দখলে রেখেছিল প্যারাগুয়ের দ্বিগুণেরও বেশি সময়, আর গোলে শট নিয়েছিল ২১টি, প্যারাগুয়ের বিপরীতে মাত্র সাতটি।

নির্ধারিত সময়ে একটি ভুল করেছিলেন হিল। ৫৪ মিনিটে কাই হাভার্টজের সমতাসূচক গোলটি ঠেকাতে পারেননি তিনি। 

অতিরিক্ত সময়ের ১২ মিনিটে জার্মানির আরেকটি সম্ভাব্য জয়সূচক গোল বাতিল হয়ে যায় ভিএআর রিভিউতে। দেখা যায়, জোনাথান টাহর গোলের পথ তৈরি করতে ওয়ালডেমার আন্তন হিলকে বাধা দিয়েছিলেন।

তবে পেনাল্টি শুটআউটে ম্যাচসেরার পুরস্কার নিশ্চিত করেন হিল। শুটআউটের প্রথম শটেই হাভার্টজের কিক ডান হাত দিয়ে ঠেকিয়ে দলকে এগিয়ে দেন তিনি। প্যারাগুয়ে প্রথম তিনটি কিকে সফল হয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। এরপর নিক ভল্টেমাডের শটও ঠেকান হিল।

এতে শেষ দুটি কিকের একটিতে সফল হলেই জিতে যেত প্যারাগুয়ে। তবে আন্তোনিনো সানাব্রিয়ার শট পোস্টের বাইরে দিয়ে যায়। এরপর নয়্যার ঠেকিয়ে দেন ফাবিয়ান বালবুয়েনার শট। এতে শুটআউট চলে যায় সাডেন ডেথে। টাহর শট বার উঁচিয়ে যায়, এরপর হোসে কানালে নয়্যারকে হারিয়ে জয় নিশ্চিত করেন। শনিবার ফিলাডেলফিয়ায় ফ্রান্স অথবা সুইডেনের মুখোমুখি হবে প্যারাগুয়ে।

সোমবার রাতেই প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া মঙ্গলবারকে জাতীয় ছুটির দিন ঘোষণা করেন এই ঐতিহাসিক জয়ের স্বীকৃতিস্বরূপ। তার ডিক্রিতে লেখা হয়, ‘জার্মানির বিপক্ষে প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক বিজয়ের স্বীকৃতিতে ৩০ জুনকে জাতীয় ছুটির দিন ঘোষণা করা হলো।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মুসিয়ালার চুক্তি নিয়ে টানাটানি, তোপের মুখে বায়ার্ন

মুসিয়ালার চুক্তি নিয়ে টানাটানি, তোপের মুখে বায়ার্ন

নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’

নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে তিন বছর পর খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম

আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে তিন বছর পর খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

আরও পড়ুন

ট্রিপল জাম্পে নতুন ইতিহাস, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা

ট্রিপল জাম্পে নতুন ইতিহাস, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা

গোলের চেয়ে লাল কার্ডের সংখ্যা বেশি, দুঃস্বপ্নের মৌসুম ম্যানইউর

গোলের চেয়ে লাল কার্ডের সংখ্যা বেশি, দুঃস্বপ্নের মৌসুম ম্যানইউর

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার যে কীর্তি গড়লেন দ. আফ্রিকান অলরাউন্ডার

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার যে কীর্তি গড়লেন দ. আফ্রিকান অলরাউন্ডার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম