Logo
Logo
×

Advertisement

খেলা

অস্ট্রেলিয়ার ম্যাচের আগে ডালাসে পুলিশ-মিশর কোচের হাতাহাতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৪ পিএম

অস্ট্রেলিয়ার ম্যাচের আগে ডালাসে পুলিশ-মিশর কোচের হাতাহাতি

পুলিশের সঙ্গে হট্টগোলে জড়িয়ে পড়েন মিশরের কোচিং স্টাফ।

Advertisement

ছোট্ট ভক্তের খুশির সীমা নেই। চোখেমুখেই ফুটে উঠেছে তা। মিশরের ফুটবলার ত্রেজেগেও প্রস্তুত। ছবি তুলতে প্রস্তুত ক্যামেরাম্যানও। এমন সময়েই হঠাৎ পুলিশের বাধা। এ ঘটনাকে কেন্দ্র করে ডালাস পুলিশের সঙ্গে হট্টগোলে জড়িয়ে পড়েন মিশরের কোচিং স্টাফ। আফ্রিকার দলটি যে হোটেলে অবস্থান করছে, সেখানেই আজ এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।  

ঘটনাটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, ছবি তুলতে বাধা দেওয়া নিয়ে শুরু হওয়া কথা–কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। 

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ ও আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানায়, পুলিশের আচরণে প্রথমে ক্ষোভ প্রকাশ করেন মিশরের কোচ হোসাম হাসানের ভাই ইব্রাহিম হাসান। তিনি পুলিশের বাধায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। দায়িত্বরত কর্মকর্তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। সেখানে তাকে ধাক্কাও দেওয়া হয়। মিশরের প্রধান কোচ হোসাম হাসানও এ ঘটনায় জড়িয়ে পড়েন। তার সঙ্গেও পুলিশ সদস্যদের হাতাহাতি হয়।  

ভিডিও ফুটেজে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা অত্যন্ত আক্রমণাত্মকভাবে মিশর দলের সদস্যদের দিকে তেড়ে যান। তখন সেই পুলিশের সহকর্মীরাই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরবর্তী সময়ে আশপাশের মানুষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কোচ হোসাম হাসানকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।  

মিশর শেষ ৩২ দলের রাউন্ডে আজ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আজ বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হবে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

আরও পড়ুন

সম্পর্কিত খবর

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

মিশরের ম্যাচে আবারও বিতর্ক, এবারও আলোচনায় সেই জিকো ও ‘এক্স সাইন’

মিশরের ম্যাচে আবারও বিতর্ক, এবারও আলোচনায় সেই জিকো ও ‘এক্স সাইন’

ইতালির ৩ বার বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে মুখ খুললেন কোচ

ইতালির ৩ বার বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে মুখ খুললেন কোচ

চ্যাম্পিয়ন্স লিগের পর বিশ্বকাপ ফাইনালও আয়োজন করতে চায় বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের পর বিশ্বকাপ ফাইনালও আয়োজন করতে চায় বার্সেলোনা

ফুটবলে প্রথমবার ‘ব্ল্যাক কার্ড’, যাদের দেখাবেন রেফারি

ফুটবলে প্রথমবার ‘ব্ল্যাক কার্ড’, যাদের দেখাবেন রেফারি

আরও পড়ুন

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম