Logo
Logo
×

Advertisement

খেলা

‘বিশ্বকাপ আর্জেন্টিনার জন্যই সাজানো’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:৩৮ এএম

‘বিশ্বকাপ আর্জেন্টিনার জন্যই সাজানো’

মেসিদের পক্ষে পক্ষপাতিত্ব করেছে রেফারি, অভিযোগ মিশরের। সংগৃহীত ছবি

Advertisement

৬ গোলের ম্যাচে উত্তেজনার কমতি ছিল না। মিশরের বিপক্ষে আর্জেন্টিনা প্রত্যাবর্তনের গল্পও লিখেছিল। কিন্তু সেই কাহিনী ছাপিয়ে গেছে বাজে রেফারিংয়ের অভিযোগে। মিশরের তারকা মোস্তফা জিকো সরাসরি ফিফাকে অভিযুক্ত করেছেন, একই সুর ছিল দলের কোচ হোসাম হোসেনের কণ্ঠেও।

ম্যাচের ৫৮ মিনিটে মিশরের হয়ে দ্বিতীয় গোল করে মিশরকে এগিয়ে নেন মোস্তফা। কিন্তু শেষ পর্যন্ত গোলটি বাতিল হয় ভিএআর যাচাইয়ের মাধ্যমে। ম্যাচ শেষে ক্ষোভ উগরে দেন।

তার দাবি, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ন্যায্য বিচার করেননি। তিনি বলেন, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম অভিভাবক। তিনি পুরো একটি দেশের পরিশ্রম নষ্ট করে দিয়েছেন।’ তিনি বলেন, ‘এই বিশ্বকাপ আর্জেন্টিনার জন্যই নির্ধারিত।’

রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিশরের প্রধান কোচ হোসাম হোসেনও, ‘জয়ের যোগ্য ছিলাম আমরা। ম্যাচের আগে আর্জেন্টিনা রেফারির ওপর চাপ সৃষ্টি করেছিল, কারণ তিনি ফরাসি। ম্যাচের আগে একটি পরিবেশ তৈরি করা হয়েছিল এবং এর ফল আমাদের ভোগ করতে হয়েছে। ম্যাচের আগে ও ম্যাচ চলাকালীন দুই সময়েই ফলাফল প্রভাবিত হয়েছে।’

হোসাম হাসানের অভিযোগ, মিশর একটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এবং সেই সিদ্ধান্ত ভিএআর-এও পর্যালোচনা করা হয়নি। এছাড়া দলের দ্বিতীয় গোলটিও অকারণে বাতিল করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘জীবন কখনো কখনো বড় নির্মম।’

সবশেষে রেফারিং নিয়ে সবচেয়ে গুরুতর অভিযোগ তোলেন হোসাম হাসান বলেন, ‘পরিণতি যাই হোক, আমি আমার মত বলবো। এটি স্পষ্টভাবেই পাতানো ম্যাচ ছিল, সবাই তা দেখেছে।’

এরপর প্রশ্ন ছুঁড়ে দেন মিশরের কোচ, ‘যদি আর্জেন্টিনাকেই জেতাতে চাওয়া হয়, তাহলে আমাদের এখানে খেলতে ডাকা হলো কেন?’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসির বিদায়ে গভীর অর্থনৈতিক সংকটে আর্জেন্টিনা ফুটবল

মেসির বিদায়ে গভীর অর্থনৈতিক সংকটে আর্জেন্টিনা ফুটবল

‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা

‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

মেসির পোস্টে রোনালদোর আবেগঘন বার্তা

মেসির পোস্টে রোনালদোর আবেগঘন বার্তা

মেসির শেষ ম্যাচে আবেগে ভাসলেন পূর্ণিমা

মেসির শেষ ম্যাচে আবেগে ভাসলেন পূর্ণিমা

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

আরও পড়ুন

টস জিতল বাংলাদেশ, বোলিংয়ে পাঠাল আফগানিস্তানকে

টস জিতল বাংলাদেশ, বোলিংয়ে পাঠাল আফগানিস্তানকে

চোট থেকে ফিরে জোড়া গোল করে দলকে বাঁচালেন ‘আধা ফিট’ নেইমার

চোট থেকে ফিরে জোড়া গোল করে দলকে বাঁচালেন ‘আধা ফিট’ নেইমার

ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের!

ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের!

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম