Logo
Logo
×

Advertisement

খেলা

ইতিহাসের খুব কাছে গিয়ে ফিরতে হলো হাসান মাহমুদকে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:৫৮ এএম

ইতিহাসের খুব কাছে গিয়ে ফিরতে হলো হাসান মাহমুদকে

সংগৃহীত

Advertisement

ইতিহাস হাতছানি দিয়ে ডাকছিল হাসান মাহমুদকে। আর একটা ওভার খেলে দিতে পারলেই বাংলাদেশের হয়ে একটা রেকর্ড গড়া হয়ে যেত বল হাতে আগুন ঝরানো হাসানের। তবে তা হলো না। তৃতীয় দিনের প্রথম সেশনে তিনি বিদায় নিলেন জশ হ্যাজেলউডের শিকার হয়ে।

গতকাল তিনি যখন উইকেটে এসেছেন, তখন দল খানিকটা বিপাকেই পড়ে ছিল। ১১ রানের এদিক-ওদিকে ৩ উইকেট পড়ে গেলে দলের পায়ের তলার মাটিটা খানিকটা নড়বড়ে হবেই। তবে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে হাসান মাহমুদ সে বিপদটা সামাল দিয়েছেন ভালোভাবেই। নাহ, এই জুটিতে হাসান মিরাজকে শুধু সঙ্গ দেননি, এর প্রমাণ মিলবে তার খেলা বলের সংখ্যায়। তিনি খেলেছেন ৯২ বল, এই জুটিতে মিরাজ বলের মুখোমুখি হয়েছেন ৭৮টি; বুঝুন তাহলে!

দুজনের এই জুটি প্রায় ৩০ ওভার খেলে ফেলেছিলেন। লেজের নাগাল পেয়েও এমন পরিশ্রম করতে হবে, অস্ট্রেলিয়াও হয়তো ভাবেনি। সপ্তম উইকেটে এই ১৭০ বলের জুটি তাই মানসিক ধাক্কার পাশাপাশি শারীরিকভাবেও অজিদের অবসন্ন করে তুলেছে আরও একটু।

হাসান একটা রেকর্ড আরেকটু হলে গড়েই ফেলেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আটে নেমে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড। রেকর্ডটা গড়েছিলেন নাসির হোসেন। ২০১৭ সালের হোম সিরিজে চট্টগ্রাম টেস্টে ৯৭ বল খেলেছিলেন তিনি।

হাসান খুব কাছে ছিলেন। আর ৬টা বল খেলে ফেলতে পারলেই রেকর্ডটা ভেঙে দিতে পারতেন। তা আর হলো না। হ্যাজেলউডের করা ইনিংসের ১১৪তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হন তিনি, রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার। 

তবে তার আগে যা করেছেন, তা দলের জন্য অমূল্যই। মিরাজের সঙ্গে তার ১৭০ বলে ৪৬ রানের এই জুটিই দলের লিডটাকে নিয়ে গেছে আরও দূরে। তার বিদায়ের সময় লিড গিয়ে দাঁড়িয়েছিল ১৫৬ রানে। যা বাংলাদেশকে নিয়ে গেছে আরও ভালো অবস্থানে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রেকর্ড গড়েও হেরে গেল বাংলাদেশ

রেকর্ড গড়েও হেরে গেল বাংলাদেশ

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন বাংলাদেশের যেসব বোলার

টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন বাংলাদেশের যেসব বোলার

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন

ইতিহাসে যা কখনো হয়নি, সে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ

ইতিহাসে যা কখনো হয়নি, সে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ

২১ রানে ৬ উইকেট নেই আফগানিস্তানের, বড় লিড পেল বাংলাদেশ

২১ রানে ৬ উইকেট নেই আফগানিস্তানের, বড় লিড পেল বাংলাদেশ

আরও পড়ুন

রেকর্ড গড়েও হেরে গেল বাংলাদেশ

রেকর্ড গড়েও হেরে গেল বাংলাদেশ

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন বাংলাদেশের যেসব বোলার

টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন বাংলাদেশের যেসব বোলার

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম