Logo
Logo
×

Advertisement

খেলা

‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:৫৮ পিএম

‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’

Advertisement

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে চাপে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পরাজয় এড়াতে লড়ছেন প্যাট কামিন্সরা। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলীয়দের অস্বস্তিতে রেখেছেন বাংলাদেশি বোলাররা।

স্বাগতিকরা কোনোমতে দুই সেশন পার করলেও অলআউট হয়েছে দ্রুতই। তাদের ইনিংস থেমেছে ১৯৮ রানে। অস্ট্রেলিয়া খেলতে পেরেছে মাত্র ৫৩ ওভার।

জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪২৬ রান। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৬১ রান। তৃতীয় দিনের খেলা শেষে এখনো ৬৭ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

খেলার এমন অবস্থায় অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ১৫%। বললেন কিংবদন্তি ক্রিকেটার মার্ক ওয়াহ। কোনো সংবাদমাধ্যমের শিরোনাম বাংলাদেশ চালকের আসনে, আবার কোনোটির শিরোনাম জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। 

আসলে ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখান থেকে জয় এখন আর কল্পনা নয়; বরং বাস্তব সম্ভাবনা।

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস তাদের উইন প্রেডিকটর বা জয় নির্ধারণী নির্দেশকে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা দেখাচ্ছে ১৫%। তা দেখে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মার্ক ওয়াহরও মনে হচ্ছে, এই ভবিষ্যদ্বাণী বা পূর্বাভাস ভুল নয়।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্বে আছেন মার্ক ওয়াহ। ডারউইন টেস্টে আজ তৃতীয় দিনের খেলা শেষে তিনি বলেছেন, ‘এই হিসাব (১৫% সম্ভাবনা) খুব একটা ভুল নয়।’

তবে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকলেও অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে বলে মনে করেন মার্ক ওয়াহ, ‘আগামীকাল প্রথম সেশনে অস্ট্রেলিয়া যদি কোনো উইকেট না হারায় এবং ৬৭ রানের ঘাটতি মুছে ফেলতে পারে, তাহলে তাদের জয়ের সম্ভাবনা প্রায় ৩০ শতাংশে উঠে যেতে পারে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর

১ গোলে ২ বিশ্বরেকর্ডের দেখা মিলল মিশরের ম্যাচে

১ গোলে ২ বিশ্বরেকর্ডের দেখা মিলল মিশরের ম্যাচে

আবদেল মাজিদের পেনাল্টি সফল, শেষ ১৬তে মিশর

আবদেল মাজিদের পেনাল্টি সফল, শেষ ১৬তে মিশর

অস্ট্রেলিয়ার ম্যাচের আগে ডালাসে পুলিশ-মিশর কোচের হাতাহাতি

অস্ট্রেলিয়ার ম্যাচের আগে ডালাসে পুলিশ-মিশর কোচের হাতাহাতি

অস্ট্রেলিয়ার ইতিহাস

মিশরের পুনর্জাগরণ অস্ট্রেলিয়ার ইতিহাস

আরও পড়ুন

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম