Logo
Logo
×
   

খেলা

সাব্বিরকে বড় সুখবর দিল বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ এএম

সাব্বিরকে বড় সুখবর দিল বিসিবি

সংগৃহীত

সাব্বির রহমান সবশেষ জাতীয় দলে খেলেছেন সেই ২০২২ সালে। এরপর প্রায় ৪ বছর হয়ে গেল, কিন্তু তার আর জাতীয় দলে ফেরা হয়নি।  বয়স এখন ৩৫ চলছে। তার জাতীয় দলে ফেরার সম্ভাবনাটা কম, তবে বাংলাদেশ দলে ফেরার দরজাটা একেবারে বন্ধ হয়ে যায়নি তার। এমন এক সুখবরই সাব্বিরকে দিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার।

টপ এন্ড টি-টোয়েন্টিতে সাব্বির ৭ ম্যাচে ৬ ইনিংস খেলে করেছেন ১৮৪ রান। তার ২ ফিফটির পাশাপাশি আছে একটি ৪৭ রানের ইনিংস। এমন পারফর্ম্যান্সের পর তিনি জাতীয় দলের বিবেচনায় আছেন কি না, সে প্রশ্ন ধেয়ে গিয়েছিল প্রধান নির্বাচকের কাছে।

হাবিবুল বাশার উত্তরটা যা দিলেন, তাতে সাব্বিরের আশার পালে জোর হাওয়াই লাগতে পারে। তিনি বলেছেন, ‘সাব্বিরকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। টি-টোয়েন্টি ফরম্যাটে টপ এন্ডে ভালো ব্যাটিং করেছেন। সাব্বিরের সুযোগটা এখনো আসেনি।

তিনি আরও বলেন, সামনে আমাদের অনেক খেলা আছে, পরিকল্পনায় সে আছে। ও অনেকদিন পর দলে কামব্যাক করেছে। ভবিষ্যতে কী হবে দেখা যাক।’

জাতীয় দলে ফিরতে হলে কী করতে হবে তাকে, সেটাও বাতলে দিয়েছেন হাবিবুল। তিনি বলেছেন, ‘সাব্বিরকে বসিয়ে না রেখে লম্বা সময়ের পরিকল্পনা করে তাকে ‘এ’ দলের টুর্নামেন্টে সুযোগ দেওয়া। সাব্বিরের সক্ষমতা আছে। সে প্রমাণ করতে পারবে নিজেকে। কন্ডিশন অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে।’ 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম