Logo
Logo
×

Advertisement

খেলা

মুখে ব্যান্ডেজ নিয়ে অনুশীলনে মার্তিনেজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম

মুখে ব্যান্ডেজ নিয়ে অনুশীলনে মার্তিনেজ

বুধবার ফোলা গাল ও মুখে ব্যান্ডেজ নিয়েই চেলসির অনুশীলনে দেখা গেছে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে। সংগৃহীত ছবি

Advertisement

ফোলা গাল ও মুখে ব্যান্ডেজ নিয়েই চেলসির অনুশীলনে ফিরেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। বুধবার অনুশীলনে তার চেহারা দেখে মনে হতে পারে, বুঝি আক্কেল দাঁত তুলেছেন।

কিন্তু চোটের বাস্তবতা আরও গুরুতর। দুই সপ্তাহ আগে এভারটনের বিপক্ষে ম্যাচে চোয়ালে ফ্র্যাকচার হয়েছিল বিশ্বকাপজয়ী এই গোলকিপারের।

মার্সিসাইডের সেই ম্যাচে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল মার্তিনেজকে। পরে চোয়ালে অস্ত্রোপচারও করাতে হয় তাকে। তবে প্রাথমিক ধারণার চেয়ে দ্রুতই মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তার। চেলসির হয়ে হোক কিংবা আর্জেন্টিনার জার্সিতে—শিগগিরই তাকে আবার গোলপোস্টের নিচে দেখা যেতে পারে।

নভেম্বরে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দলে জায়গা পেয়েছেন মার্তিনেজ। চোটের কারণে মাঠের বাইরে থাকলেও তার ওপর আস্থা রেখেছেন কোচ। সেই আস্থার মর্যাদা দিতেই দ্রুত সুস্থ হয়ে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই গোলকিপার।

মুখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় অনুশীলনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের প্রশংসায় ভাসছেন মার্তিনেজ। অনেকেই তাকে ‘যোদ্ধা’ বলে অভিহিত করছেন। ফোলা গাল নিয়েও বল ধরার ছবি পোস্ট করে ভক্তরা তার পেশাদারত্ব ও ক্লাবের প্রতি দায়বদ্ধতার প্রশংসা করছেন।

মার্তিনেজের অনুপস্থিতিতে চেলসির তরুণ গোলকিপার মাইক প্যান্ডার্স দায়িত্ব সামলেছেন বেশ ভালোভাবেই। যদিও টটেনহ্যামের বিপক্ষে অভিষেক ম্যাচে বড় একটি ভুল করেছিলেন তিনি। তবে মার্তিনেজ পুরোপুরি ফিট হয়ে ফিরলে মূল একাদশে প্যান্ডার্সের জায়গা হারানোর সম্ভাবনাই বেশি। চলতি সপ্তাহে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচেই তাকে দেখা যাবে, নাকি আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরবেন—তা এখনো নিশ্চিত নয়।

এদিকে চেলসি ও আর্জেন্টিনা দলের সতীর্থ অ্যারন আনসেলমিনোও চোট কাটিয়ে গতকাল অনুশীলনে ফিরেছেন। গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়া জর্ডান হেন্ডারসনকেও এদিন পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক ছন্দে দেখা গেছে।

তবে কিছুটা দুশ্চিন্তা রয়েছে মইসেস কাইসেদোকে নিয়ে। গতকাল অনুশীলনের উন্মুক্ত পর্বে দেখা যায়নি তাকে। সংশ্লিষ্টরা অবশ্য আশা করছেন, তার অনুপস্থিতির পেছনে গুরুতর কোনো কারণ নেই। কারণ, অতীতে একই ধরনের পরিস্থিতিতে রিস জেমসকে অস্ত্রোপচার করাতে হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

সেই ফাইনালের পর এবার স্পেনকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন মার্তিনেজ

সেই ফাইনালের পর এবার স্পেনকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন মার্তিনেজ

অস্ত্রোপচারের পর মাঠে ফেরার সময় জানালেন মার্তিনেজ

অস্ত্রোপচারের পর মাঠে ফেরার সময় জানালেন মার্তিনেজ

মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ, এখন কেমন আছেন?

মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ, এখন কেমন আছেন?

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে মার্তিনেজের আবেগ প্রকাশ

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে মার্তিনেজের আবেগ প্রকাশ

মার্তিনেজকে ‘পানির দামে’ পেয়ে গেল চেলসি

মার্তিনেজকে ‘পানির দামে’ পেয়ে গেল চেলসি

আরও পড়ুন

মুখে ব্যান্ডেজ নিয়ে অনুশীলনে মার্তিনেজ

মুখে ব্যান্ডেজ নিয়ে অনুশীলনে মার্তিনেজ

ট্রাম্পের সঙ্গে ‘অতি সখ্যতা’ কি ইনফান্তিনোর জন্য বিপদ ডেকে আনবে?

ট্রাম্পের সঙ্গে ‘অতি সখ্যতা’ কি ইনফান্তিনোর জন্য বিপদ ডেকে আনবে?

রোনালদোকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিতে চায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন

রোনালদোকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিতে চায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন

৪০০ রানের স্বপ্ন উইকহ্যামের, পাত্তা দিচ্ছেন না তাসকিন

৪০০ রানের স্বপ্ন উইকহ্যামের, পাত্তা দিচ্ছেন না তাসকিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম