Logo
Logo
×

Advertisement

টিপস

সূর্যের আলো থেকে আমরা কী পরিমান ভিটামিন-ডি পাই?

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম

সূর্যের আলো থেকে আমরা কী পরিমান ভিটামিন-ডি পাই?

সূর্য থেকে পাওয়া যায় যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি

Advertisement

শরীরে ভিটামিন ডি বাড়ানোর জন্য সূর্যের রোদে কতটা সময় থাকা উচিত, তা নিয়ে আছে নানা ভুল ধারণা। বিশেষ করে শীতকালে ভিটামিন ডি-র ঘাটতি হয়ে থাকে, কারণ ওই সময় সূর্যের আলো কম পাওয়া যায়। দিল্লির চিকিৎসক জামাল খান এক ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত জানিয়েছেন।

তিনি বলেন, সূর্যের আলো সরাসরি ভিটামিন ডি তৈরি করে না, তবে অতিবেগুনি রশ্মির মাধ্যমে ত্বকে যে বিক্রিয়া হয়, তার ফলে ভিটামিন ডি উৎপন্ন হয়। ভিটামিন ডি আহরণের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে:

সময়সূচি: ভিটামিন ডি তৈরির জন্য সূর্যের অতিবেগুনি রশ্মি সবচেয়ে বেশি থাকে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত, তাই ওই সময়ে রোদে বের হওয়া উচিত।

পোশাক: সূর্যের সরাসরি আলো ত্বকে পড়লে ভিটামিন ডি পাওয়া যায়, তবে নগ্ন ত্বক থাকলে তাও নয়। হালকা সুতির পোশাকেও একই ফল পাওয়া যায়।

শরীরের অংশ: শরীরের কোন অংশে রোদ পড়লে বেশি উপকার পাওয়া যাবে? ডা. জামাল বলেন, কোমরের অংশে রোদ লাগালে সবচেয়ে বেশি ভিটামিন ডি পাওয়া যায়, তাই পিঠ দিয়ে সূর্যের দিকে দাঁড়িয়ে কোমরের অংশে রোদ লাগানো উচিত।

সময়: ভিটামিন ডি আহরণের জন্য সর্বোচ্চ কতটা সময় রোদে থাকা প্রয়োজন? চিকিৎসক জানাচ্ছেন, ১৫ মিনিট রোদে থাকা যথেষ্ট। নিয়মিত ওই সময় রোদে থাকলেই শরীরে ভিটামিন ডি-র ঘাটতি পূর্ণ হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার উপায়

শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার উপায়

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

আয়োডিনের ঘাটতিতেই কি থাইরয়েডের সমস্যা? কম লবণ খেলে আরও যেসব রোগ হতে পারে

আয়োডিনের ঘাটতিতেই কি থাইরয়েডের সমস্যা? কম লবণ খেলে আরও যেসব রোগ হতে পারে

বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এলো ৬ বিষয়

বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এলো ৬ বিষয়

হার্ট ভালো রাখতে গিয়ে যে ৫ ভুল করছেন অজান্তেই

হার্ট ভালো রাখতে গিয়ে যে ৫ ভুল করছেন অজান্তেই

আরও পড়ুন

সর্দি কাশি নাক বন্ধ, যা করবেন

সর্দি কাশি নাক বন্ধ, যা করবেন

নিয়ম মেনে খাওয়াদাওয়া, ব্যায়াম—তারপরও হতে পারে হৃদরোগ, নেপথ্যে এই ৫ কারণ

নিয়ম মেনে খাওয়াদাওয়া, ব্যায়াম—তারপরও হতে পারে হৃদরোগ, নেপথ্যে এই ৫ কারণ

সোশ্যাল মিডিয়ায় দেখা অন্যের প্রেম কি আপনার সম্পর্কে ফাটল ধরাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় দেখা অন্যের প্রেম কি আপনার সম্পর্কে ফাটল ধরাচ্ছে?

দিনে তিন বেলা ভাত খেলে শরীরে যেসব প্রভাব পড়ে

দিনে তিন বেলা ভাত খেলে শরীরে যেসব প্রভাব পড়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম