Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ছাত্রকে তুলে নিয়ে নির্যাতন মাদকসেবন করিয়ে ভিডিও

Advertisement

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ছাত্রকে তুলে নিয়ে নির্যাতন মাদকসেবন করিয়ে ভিডিও

Advertisement

গজারিয়া উপজেলায় এক শিক্ষার্থীকে অপহরণ, শারীরিক ও মানসিক নির্যাতন এবং জোরপূর্বক মাদকসেবন করিয়ে ভিডিও ধারণ করা হয়েছে। এ অভিযোগে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে গজারিয়া থানার সামনে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, একই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী মো. রেদোয়ান আহমেদ হিমেলকে পরিকল্পিতভাবে অপহরণ করে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে তাকে জোরপূর্বক মাদকসেবন করিয়ে সেই দৃশ্যের ভিডিও ধারণ করা হয় বলে তারা দাবি করেন।

শিক্ষার্থীরা জানান, ঘটনার পর হিমেলের পরিবারের পক্ষ থেকে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, ২৭ জুন সন্ধ্যায় পরীক্ষার ফল জানার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর হিমেলের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উপজেলার আব্দুল্লাপুর ও পুরান বাউশিয়া এলাকার তিন রাস্তার মোড়ে কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গজারিয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, ৬ মাসের অন্তঃসত্ত্বা

গজারিয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, ৬ মাসের অন্তঃসত্ত্বা

মধ্যরাতে কান্নার আওয়াজ, ময়লার স্তূপে মিলল নবজাতক

মধ্যরাতে কান্নার আওয়াজ, ময়লার স্তূপে মিলল নবজাতক

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল

ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিব

ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিব

মায়ের বাগান বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা কায়সার

মায়ের বাগান বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা কায়সার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

আরও পড়ুন

আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়ায় বৃদ্ধকে হত্যা

আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়ায় বৃদ্ধকে হত্যা

বুড়িচং পরশুরাম ফুলপুর ও ফটিকছড়ি পানিতে ডুবে প্রাণ গেল ৫ শিশুর

পানিতে ডুবে প্রাণ গেল ৫ শিশুর

জমি নিয়ে বিরোধ হাতীবান্ধায় ভাইয়ের লাঠির আঘাতে যুবক নিহত

হাতীবান্ধায় ভাইয়ের লাঠির আঘাতে যুবক নিহত

বোয়ালমারী পৌরসভা কাজ নেই তাই বসে বেতন নিচ্ছেন ১৮ কর্মচারী

কাজ নেই তাই বসে বেতন নিচ্ছেন ১৮ কর্মচারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম