Logo
Logo
×
   

Advertisement

ফুটবল বিশ্বকাপ ২০২৬

ট্রফির দাম তিন কোটি টাকা

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ট্রফির দাম তিন কোটি টাকা

Advertisement

২০২৬ বিশ্বকাপে ৪৮ দেশের অংশগ্রহণ এই মহাযজ্ঞকে অবিস্মরণীয় করে রাখবে। এমন আবহে ভক্তদের মনে হতে পারে, কোটি কোটি টাকার বিশ্বকাপের সোনালি ট্রফিতে কতটা স্বর্ণ রয়েছে। মূল্যইবা কত?

ফিফা বিশ্বকাপ ট্রফির উচ্চতা ৩৭ সেন্টিমিটার। ব্যাস ১৩ সেন্টিমিটার। ওজন প্রায় ৬.১ কেজি। এটি ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি। এতে মোট ৬,১৭৫ গ্রাম স্বর্ণ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, প্রায় ৬১৭ ভরি ৫ গ্রাম স্বর্ণের সমান। ট্রফিটির নকশাও তাৎপর্যপূর্ণ। এতে দেখা যায়, দুজন মাথার উপরে পৃথিবীকে তুলে ধরেছে। এর মাধ্যমে ফুটবলের বিশ্বজনীন ধারণাকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। তবে ট্রফিটি পুরোপুরি স্বর্ণ দিয়ে তৈরি নয়। এর ভেতরের অংশ ফাঁপা রাখা হয়েছে। কারণ সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি হলে ট্রফির ওজন অনেক বেশি হতো। যা ফুটবলারদের পক্ষে বহন করা কঠিন হতো। ট্রফির নিচের অংশে রয়েছে সবুজ রঙের মূল্যবান খনিজ ম্যালাকাইটের দুটি স্তর। এটি ট্রফির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন
একগুচ্ছ নিয়ম বদল

আবেগের দিক থেকে বিশ্বকাপ ট্রফির মূল্য নির্ধারণ করা অসম্ভব। তবে শুধু ব্যবহৃত স্বর্ণ ও অন্যান্য উপকরণের বাজারদর ধরলে এর মূল্য প্রায় আড়াই লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি সাত লাখ টাকা)। যদিও স্বর্ণের বর্তমান দাম এবং ট্রফির সূক্ষ্ম কারুকাজ ধরলে বাস্তবে এটি তৈরি করতে আরও বেশি খরচ হবে। বিশেষজ্ঞদের মতে, যদি কখনো এই ট্রফি নিলামে তোলা হয়, তবে এর দাম কয়েকশ গুণ বেড়ে যেতে পারে। এমনকি নিলামে এর মূল্য দুই কোটি মার্কিন ডলারও ছাড়িয়ে যেতে পারে।

বর্তমান বিশ্বকাপ ট্রফির নকশা তৈরি করেছিলেন ইতালির শিল্পী সিলভিও গাজানিগা। ১৯৭০ সালে ফিফা নতুন ট্রফির নকশা বেছে নিতে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে। সেখানেই গাজানিগার নকশা নির্বাচিত হয়। এরআগে বিশ্বকাপজয়ীদের হাতে তুলে দেওয়া হতো জুলে রিমে ট্রফি। ১৯৭০ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতার পর সেই ট্রফি স্থায়ীভাবে পেয়ে যায় ব্রাজিল। এরপর থেকেই বর্তমান সোনালি ট্রফি হাতে তোলা যে কোনো ফুটবলারের স্বপ্ন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম