Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

কুরআন-হাদিসের আলোকে মস্তিষ্কের যত্ন

Advertisement

Icon

মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুরআন-হাদিসের আলোকে মস্তিষ্কের যত্ন

Advertisement

মানবদেহের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি হলো মস্তিষ্ক। এটি মানুষের পরিচয়, চিন্তা, বিবেক, স্মৃতি ও সিদ্ধান্ত গ্রহণের মূল কেন্দ্রবিন্দু। আধুনিক চিকিৎসাবিজ্ঞান বলছে, মস্তিষ্কের কার্যক্ষমতা নির্ভর করে খাদ্যাভ্যাস, ঘুম, শারীরিক সক্রিয়তা ও মানসিক প্রশান্তির ওপর। ইসলামও মানুষকে এমন এক ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থার শিক্ষা দেয়, যা মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত ও চিন্তাশক্তি : মস্তিষ্ক ও বিবেক আল্লাহর এক মহান অনুদান। এর মাধ্যমেই মানুষ সৃষ্টির সেরা জীবের মর্যাদা লাভ করেছে (সূরা আল-ইসরা : ৭০)। পবিত্র কুরআনে আল্লাহ বারবার মানুষকে চিন্তা করার আহ্বান জানিয়েছেন-‘নিশ্চয়ই আসমানগুলো ও পৃথিবীর সৃষ্টিতে... জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে’ (সূরা আল ইমরান : ১৯০)। গবেষণা ও নতুন কিছু শেখার অভ্যাস মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং স্মৃতিশক্তি হ্রাসের ঝুঁকি কমায়।

জ্ঞান অর্জন ও অনুভূতির জবাবদিহি : রাসূল (সা.) বলেছেন, ‘জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ’ (ইবনে মাজাহ : ২২৪)। যে কোনো বয়সে নতুন কিছু শেখা মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে। তবে আমাদের মনে রাখা দরকার, চিন্তা ও সিদ্ধান্তের সঠিক ব্যবহারের হিসাবও দিতে হবে। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই কান, চোখ ও অন্তর-এসবের প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে’ (সূরা আল-ইসরা : ৩৬)।

মানসিক প্রশান্তি, ঘুম ও সুষম খাদ্য : অতিরিক্ত মানসিক চাপ মস্তিষ্কের ক্ষতি করে। জিকির, নামাজ ও তিলাওয়াত মানসিক প্রশান্তি জোগায় (সূরা আর-রা’দ : ২৮)। পাশাপাশি, মস্তিষ্কের কোষ পুনর্গঠনে পর্যাপ্ত ঘুম অপরিহার্য (সূরা আন-নাবা : ৯)। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে অতিরিক্ত অপচয় ও অতিভোজন পরিহার করে পরিমিত ফল, সবজি ও বাদামজাতীয় খাবার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় (সূরা আল-আ’রাফ : ৩১)।

নেশা ও রাগের কুফল থেকে রক্ষা : মস্তিষ্কের সবচেয়ে বড় শত্রু হলো নেশা ও অতিরিক্ত রাগ। ইসলাম মদ ও মাদক সম্পূর্ণ হারাম করেছে (সূরা আল-মায়িদা : ৯০)। যা মস্তিষ্কের চিন্তাশক্তি ও বিচারবোধ নষ্ট করে। একইভাবে, ক্ষতিকর রাগ সংবরণের নির্দেশ দিয়ে রাসূল (সা.) বলেছেন, ‘রাগ করো না’ (সহিহ বুখারি : ৬১১৬)। রাগ নিয়ন্ত্রণ মস্তিষ্কের আবেগীয় ভারসাম্য বজায় রাখে।

শরীরের যত্ন ও চিকিৎসা গ্রহণ : রাসূল (সা.) নির্দেশ দিয়েছেন, ‘তোমার শরীরেও তোমার ওপর অধিকার রয়েছে’ (সহিহ বুখারি : ৫১৯৯)। শারীরিক ব্যায়াম ও সক্রিয় জীবন মস্তিষ্ক রক্তপ্রবাহ বাড়ায়। রোগ হলে অলসতা না করে দ্রুত চিকিৎসা গ্রহণ করা ইসলামেরই নির্দেশ (আবু দাউদ : ৩৮৫৫)। বিশেষ করে স্ট্রোক (মুখ বেঁকে যাওয়া, হাত-পা অবশ হওয়া, কথা জড়িয়ে যাওয়া) কিংবা ডিমেনশিয়ার মতো জরুরি স্নায়বিক সমস্যায় দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

আমাদের অঙ্গীকার হোক আল্লাহর দেওয়া এ নিয়ামতের সঠিক যত্ন নেব, মাদক ও মানসিক চাপমুক্ত থেকে সুস্থ ও কল্যাণময় জীবন গড়ে তুলব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অপমানের বিপরীতে মুমিনের জবাবের ভাষা কী হবে?

অপমানের বিপরীতে মুমিনের জবাবের ভাষা কী হবে?

‘মাইন্ড ডায়েটে’ মস্তিষ্কের বয়স কমতে পারে আড়াই বছর

‘মাইন্ড ডায়েটে’ মস্তিষ্কের বয়স কমতে পারে আড়াই বছর

বাবা-মায়ের গুনাহের দায় কি সন্তানের ওপর পড়ে?

বাবা-মায়ের গুনাহের দায় কি সন্তানের ওপর পড়ে?

ক্ষুধার্ত মানুষের তৃপ্তিময় হাসি যখন শ্রেষ্ঠ ইবাদত

ক্ষুধার্ত মানুষের তৃপ্তিময় হাসি যখন শ্রেষ্ঠ ইবাদত

ফরজ গোসলের সময় নাকের ভেতরে পানি কতদূর পৌঁছাতে হবে?

ফরজ গোসলের সময় নাকের ভেতরে পানি কতদূর পৌঁছাতে হবে?

ঋণ পরিশোধের ছোট্ট দোয়া

ঋণ পরিশোধের ছোট্ট দোয়া

আরও পড়ুন

আসছে ওয়াজ মাহফিলের মৌসুম বয়ানের সুরে ছড়াক ইমানের নুর

বয়ানের সুরে ছড়াক ইমানের নুর

পণ্যের গুণগতমান নিশ্চিতকরণে ইসলামের নির্দেশনা

পণ্যের গুণগতমান নিশ্চিতকরণে ইসলামের নির্দেশনা

জান্নাত কল্পনাতীত সুখ-শান্তির চিরস্থায়ী আবাস

জান্নাত কল্পনাতীত সুখ-শান্তির চিরস্থায়ী আবাস

আদর্শ মা আদর্শ সন্তান

আদর্শ মা আদর্শ সন্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম