Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

এনইআইআর বাতিল দাবিতে মানববন্ধন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এনইআইআর বাতিল দাবিতে মানববন্ধন

এনইআইআর বাতিল ও গ্রেফতার মোবাইল ফোন ব্যবসায়ীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারে মোবাইল বিজনেস কমিউনিটির বিক্ষোভ মিছিল -যুগান্তর

Advertisement

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যক্রম বাতিল ও ৫৬ জন মোবাইল ফোন ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কাওরান বাজার মোড়, মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। এদিন ব্যবসায়ীরা সড়ক অবরোধ করলে কাওরান বাজারের আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এনইআইআর সংশোধন ছাড়া চালু হলে পুরো মোবাইল বাজার মাত্র ৯টি কোম্পানির দখলে চলে যাবে। সাধারণ মানুষের আর কোনো বিকল্প থাকবে না। বাজারে প্রতিযোগিতা শূন্যের কোঠায় নেমে আসবে, আর একচেটিয়া ক্ষমতার কারণে কোম্পানিগুলো ইচ্ছেমতো দাম বাড়িয়ে দেবে। মিরপুরে মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মোবাইল ব্যবসায়ীরা বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। হঠাৎ করে একযোগে ৫৬ জন ব্যবসায়ীকে গ্রেফতার করা ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এতে শুধু ব্যবসায়ীরাই নয়, তাদের পরিবারের সদস্যরাও আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন। বক্তারা আরও বলেন, তরুণ সমাজ, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি ভালো মানের স্মার্টফোন কেনার সামর্থ্য হারাবে। দাম অস্বাভাবিক হারে বেড়ে যাবে, ফলে তারা ডিজিটাল সেবা থেকে কার্যত বঞ্চিত হবে, যা দেশের ভবিষ্যতের জন্য বড় ধরনের হুমকি। বক্তারা আরও বলেন, ২ কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশির আনা উপহার ফোন ব্যবহার অকার্যকর হয়ে যাবে, কারণ নতুন এনইআইআর রেজিস্ট্রেশন প্রক্রিয়া অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ। এতে পরিবার-পরিজনদের ব্যবহৃত অনেক ফোন বন্ধ হয়ে যাবে।

মোবাইল ব্যবসায়ীর গ্রেফতারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন : ৫৬ জন মোবাইল ব্যবসায়ীকে অন্যায়ভাবে গ্রেফতার করার প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শহরের সংগীতা মোড়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা যথাযথ তদন্ত ছাড়াই ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। মানববন্ধনে বক্তারা গ্রেফতার সব মোবাইল ব্যবসায়ীকে মুক্তি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, মোবাইল ব্যবসা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করার জন্য প্রশাসনকে উদ্যোগী হতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রিলসের নেশা ছাড়তে সাহায্য করবে যে নতুন অভ্যাস

রিলসের নেশা ছাড়তে সাহায্য করবে যে নতুন অভ্যাস

হঠাৎ রাশিয়ানদের ফোনে পারমাণবিক হামলার বার্তা, অতঃপর...

হঠাৎ রাশিয়ানদের ফোনে পারমাণবিক হামলার বার্তা, অতঃপর...

অকারণে বারবার মোবাইল দেখার অভ্যাসের নেপথ্যে কী?

অকারণে বারবার মোবাইল দেখার অভ্যাসের নেপথ্যে কী?

ভালোবাসার মানুষের কাছে মেসেজ পাঠিয়ে বারবার পড়ার নেপথ্যে কী?

ভালোবাসার মানুষের কাছে মেসেজ পাঠিয়ে বারবার পড়ার নেপথ্যে কী?

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

মোবাইলে ৪জি ইন্টারনেট ধীর? গতি বাড়াতে মেনে চলুন ৫টি কৌশল

মোবাইলে ৪জি ইন্টারনেট ধীর? গতি বাড়াতে মেনে চলুন ৫টি কৌশল

আরও পড়ুন

ট্র্যাডিশনাল-আধুনিক চিকিৎসার সমন্বয় আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে থাকবে বিমান জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

কপ-৩১ সম্মেলন তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম