Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

সাংবাদিকের ওপর হামলা

৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

Advertisement

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

Advertisement

ঝিনাইদহের হরিণাকুণ্ডে দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি সবুজ শাহরিয়ারকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মাথা ও পায়ের আঘাত গুরুতর বলে জানা যায়। এ ঘটনায় শুক্রবার ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে শৈলকুপা-হরিণাকুণ্ডু জোনের সার্কেল এএসপি আক্তারুজ্জামান জানান, সংবাদ প্রকাশের জন্য নয় বরং সামাজিক বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। মামলা রেকর্ড হওয়ার পর এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জানা যায়, বুধবার রাত ৯টার দিকে উপজেলা জোড়াদহ ইউনিয়নের বেলতলা গ্রামে হামলার শিকার হন সবুজ। এ বিষয়ে সবুজের বড়ভাই সেলিম রেজা জানান, বাড়ি ফেরার সময় ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুর সমর্থক সুজন, রকি ও সোহেলসহ ১০/১২ লোক হাতুড়ি ও লোহার রড দিয়ে অতর্কিতভাবে সবুজের ওপর হামলা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেলিম রেজা অভিযোগ করেন, মামলা না করতে ইউপি চেয়ারম্যান জাহিদুল পরোক্ষভাবে তাদের ওপর চাপ দিচ্ছেন।

জানা যায়, সবুজ আওয়ামী লীগের সর্মথক। বর্তমান ইউপি চেয়ারম্যান জাহিদুল নৌকা প্রতীকে নির্বাচন করে নির্বাচিত হন। কিন্তু ৫ আগস্টের পটপরিবর্তনের পর বিএনপির রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। এতে গ্রামে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। সবুজসহ গ্রামের একটি বড় অংশ জাতীয় নির্বাচনে ধানের শীষের বিপক্ষে অবস্থান নেয়। এর জেরেই সবুজের ওপর হামলা করা হয়েছে। এ বিষয়ে জানতে মোবাইলে যোগাযোগ করলেও জাহিদুল ফোন রিসিভ করেননি। সাংবাদিক সংগঠনের নেতারা এ ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির

আরও পড়ুন

মেঘনা পাড়ের ৬ পয়েন্টে নিলামের বাজার নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস আজ হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম