Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

খুলনায় তাঁতিদল নেতা কবিরকে কুপিয়ে হত্যা

Advertisement

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খুলনায় তাঁতিদল নেতা কবিরকে কুপিয়ে হত্যা

Advertisement

খুলনা মহানগর তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান হিল ক্যান্টিনে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় তিনি তার ব্যবসাপ্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় তিন দুর্বৃত্ত সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

নিহতের ভাতিজা সৈয়দ দিদারুল করিম বিপ্লব অভিযোগ করেন, ছাত্রদল নেতা আরাফাত ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ছোট চাচা কবিরের ওপর হামলা করেন।

এর আগে শনিবার খুলনা নগরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রাত ১১টার দিকে লবণচরা থানার কাশেমিয়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। কলিন ওই এলাকার মাহতাব উদ্দিনের ছেলে। জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলিন বাড়ি থেকে বের হন। রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে রাস্তার ওপর তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। খবর পেয়ে স্বজনরা কলিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কলিনকে কুপিয়ে রাস্তায় রেখে যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি এবং একটি হত্যা মামলা আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

আশিক বাহিনীর শুটার জনি অস্ত্রসহ গ্রেফতার : খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর শুটার জনিকে গ্রেফতার করেছে এসআরবি। শনিবার রাতে নগরীর শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশে তৈরি একটি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাংবাদিক আলিফ হত্যা দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ধানমন্ডিতে ছুরিকাঘাতে সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী খুন

ধানমন্ডিতে ছুরিকাঘাতে সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী খুন

১১ দলের লংমার্চ, খুলনায় ককটেল বিস্ফোরণ

১১ দলের লংমার্চ, খুলনায় ককটেল বিস্ফোরণ

সাংবাদিক আলিফ হত্যা: আরও ২ সন্দেহভাজন গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যা: আরও ২ সন্দেহভাজন গ্রেফতার

আরও পড়ুন

আয়-ব্যয়ের গবেষণা শেষে টিআইবির প্রশ্ন দলগুলোর এত টাকা আসে কোথা থেকে

দলগুলোর এত টাকা আসে কোথা থেকে

বৈজ্ঞানিক পরিচয় শনাক্তের দাবি রাজারহাটে রহস্যময় ‘অচিন গাছ’

রাজারহাটে রহস্যময় ‘অচিন গাছ’

সর্বাত্মক যুদ্ধ এড়াতে নীরব কূটনীতি

সর্বাত্মক যুদ্ধ এড়াতে নীরব কূটনীতি

তাহসিফ সাউরির মৃত্যু মাজার বস্তিতে যাওয়ার কারণ খুঁজছে পুলিশ

মাজার বস্তিতে যাওয়ার কারণ খুঁজছে পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম