Logo
Logo
×

Advertisement

খবর

ঢাকা-১৪ আসন

‘মায়ের ডাক’ সমন্বয়ক থেকে নির্বাচনের মাঠে তুলি

Advertisement

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘মায়ের ডাক’ সমন্বয়ক থেকে নির্বাচনের মাঠে তুলি

Advertisement

সানজিদা ইসলাম তুলি একজন মানবাধিকারকর্মী ও নাগরিক আন্দোলনের মুখ, যিনি সবচেয়ে বেশি পরিচিত ‘মায়ের ডাক’ আন্দোলনের সমন্বয়কারী হিসাবে। তিনি গুমের শিকার ব্যক্তিদের পরিবার নিয়ে গড়ে তোলা ‘মায়ের ডাক’ সংগঠনের সংগঠক। তুলি গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ছোট বোন।

২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বনানী থেকে গুম হন তৎকালীন বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন। ভাইয়ের নিখোঁজ হওয়ার পর থেকেই তুলি যুক্ত হন গুমবিরোধী আন্দোলনে ও ধীরে ধীরে মানবাধিকার এবং ন্যায়বিচারের দাবিতে এক সাহসী কণ্ঠ হিসাবে পরিচিতি পান। গুম নিয়ে সোচ্চার ভূমিকায় দেশ-বিদেশে তিনি বেশ প্রশংসিত হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরপুর, শাহআলী, দারুসসালাম এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পান তুলি। নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তুলি ও তার কর্মী-সমর্থকরা।

ভোটারদের নানা সমস্যা আর সংকটের কথা, সুযোগ পেলে সমাধানে কাজ করার আশ্বাসও দিচ্ছেন বিএনপির এই প্রার্থী। বিএনপির দলীয় নির্বাচনি স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ ও ‘সবুজ, পরিচ্ছন্ন, নিরাপদ ঢাকা-১৪’ স্লোগানে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে প্রচারপত্র নিয়ে নির্বাচনি এলাকার অলিগলি চষে বেড়াচ্ছেন তুলি।

ইতোমধ্যে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। বিএনপির রাজনীতিতে তুলির আনুষ্ঠানিক সম্পৃক্ততা তুলনামূলক নতুন হলেও দলের তৃণমূল ও তরুণ প্রজন্মের কাছে তিনি ইতোমধ্যে পরিচিত মুখ। সানজিদা ইসলাম তুলি বলেন, আমরা মাঠে নেমে দেখছি মানুষ গতানুগতিক রাজনীতির পরিবর্তন চায়। তরুণদের ভেতরে এটা বেশি দেখছি।

তিনি বলেন, বিএনপির প্রার্থী হিসাবে আমি জাতীয়তাবাদী আদর্শের ৩১ দফা নিয়ে যাচ্ছি জনগণের কাছে। আমার মনে হচ্ছে, বিএনপি ছাড়া অন্য দলগুলো এখন পর্যন্ত পরিষ্কার কোনো ধারণাই দিতে পারছে না।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম