Logo
Logo
×
   

Advertisement

খেলা

প্লে-অফে এক নম্বর দল রাজশাহী

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্লে-অফে এক নম্বর দল রাজশাহী

Advertisement

ছয় ফ্র্যাঞ্চাইজির বিপিএল এখন চার দলের টুর্নামেন্ট। ঢাকা ক্যাপিটালসকে বিদায় করে দিয়ে চতুর্থ ও শেষ দল হিসাবে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স। আগেরদিন বিদায় নিয়েছে এ আসরে অভিষিক্ত নোয়াখালী এক্সপ্রেস। শেষ দল হিসাবে বিদায় নিল ঢাকা। দুদলেরই একটি করে ম্যাচ বাকি। শনিবার মিরপুর শেরেবাংলায় বিপিএলে ঢাকা পর্বের দ্বিতীয়দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের (১৮১/৪) জয়ের নায়ক ৪৯ বলে ৭৮ রান করা দাভিদ মালান। প্রথম উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে ম্যাচসেরা মালানের ১২৬ রানের জুটি টি ২০তে রংপুরের সর্বোচ্চ। তারা ভেঙে দেন স্টিভেন টেলর ও সৌম্য সরকারের ১২৪ রানের রেকর্ড। তাওহিদ হৃদয় দিয়ে ব্যাটিং করে ৪৬ বলে ৬২ রানের ইনিংস খেলেন। ১৬ বলে ২৪ কাইল মায়ার্স। দুটি উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন।

দুই উইকেট নেওয়া সাইফউদ্দিন পরে ব্যাট হাতে ৩০ বলে অপরাজিত ৫৮ রান করেন, যা ঢাকার ইনিংসে একমাত্র ফিফটি। ঢাকার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ পাঁচটি ছক্কা হাঁকান টি ২০ বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান (১৮ বলে) উসমান খানের। তিনটি উইকেট নেন নাহিদ রানা। দুটি ফাহিম আশরাফ।

দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্স (১২৬/৭) তিন বল ও তিন উইকেট হাতে রেখে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালসকে (১২৫)। এই জয়ে গ্রুপপর্বের শীর্ষ দল হিসাবে প্লে-অফে খেলবে রাজশাহী। ১০ ম্যাচ শেষে আট জয়ে ১৬ পয়েন্ট ছয় দলের বিপিএলের সেরা দল রাজশাহী। ১০ ম্যাচ থেকে ১০ পয়েন্ট পাওয়া সিলেট টাইটান্স তৃতীয় এবং দ্বিতীয় স্থানে চট্টগ্রাম রয়্যালস (নয় ম্যাচে ১২ পয়েন্ট)।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম