Logo
Logo
×
   

Advertisement

খেলা

শেষ হয়ে যায়নি মেয়েদের এশিয়া কাপ

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শেষ হয়ে যায়নি মেয়েদের এশিয়া কাপ

Advertisement

নারী এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে শ্রীলংকার কাছে চার উইকেটে হেরে বাংলাদেশের জন্য সমীকরণ আরও কঠিন হয়ে গেল। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ সংযুক্ত আরব আমিরাতকে হারালে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের। সেমিফাইনালে উঠলে সম্ভাব্য প্রতিপক্ষ হবে ভারত। গত পরশু রাতে দুবাইয়ে শ্রীলংকার কাছে হেরে সোবহানা মোস্তারি বলেন, ‘১৮তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। ১৮তম ওভারে আমরা একটি ক্যাচ মিস করেছি। ওই ক্যাচ যদি আমরা নিতে পারতাম, তাহলে হয়তো ম্যাচটি জিততে পারতাম।’ তিনি বলেন, ‘আমরা ১৪০ প্লাস রানের পরিকল্পনা করেছিলাম। দুর্ভাগ্যবশত, মিডলঅর্ডারে আমাদের রানের গতি ধীর হয়ে যায়। আমি এবং স্বর্ণা টিকে থাকার চেষ্টা করেছি; কিন্তু শেষ ৩-৪ ওভার আমরা কাজে লাগাতে পারিনি।’

ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও উন্নতির প্রয়োজন মনে করছেন সোবহানা। তিনি বলেন, ‘আমরা উন্নতি করছি। ফিল্ডিং ও ব্যাটিংয়ে আরও বেশি অনুশীলন করেছি। তবে ব্যাটিংয়ে যেমন আমরা ১৪০ করতে পারিনি, তেমনি ফিল্ডিংয়েও ক্যাচ মিস হয়েছে। ব্যাটিং ও ফিল্ডিং দুই বিভাগেই আরও উন্নতি করতে হবে।’ সোবহানা বলেন, ‘আরব আমিরাত ভালো দল। আমাদের এখন সম্পূর্ণ মনোযোগ শেষ ম্যাচটি জেতার দিকে। এই ম্যাচ জিততে পারলে আমরা সেমিফাইনালে ওঠার সুযোগ পাব।’

ভারত-পাকিস্তানকে নিয়ে আইসিসির অন্য পরিকল্পনা

বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মতো টুর্নামেন্টের বাইরেও কি এবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান? তেমনটাই পরিকল্পনা আইসিসির। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, তিন বা চার দেশকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে আইসিসি। সেখানেই খেলার প্রস্তাব দেওয়া হবে ভারত ও পাকিস্তানকে। ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে আইসিসির সভায় ২০২৭-২০৩১ সালের সূচি নিয়ে আলোচনা হবে। সেসময় ভারত ও পাকিস্তানকে নিয়ে তিন কিংবা চার জাতির প্রতিযোগিতা করা যায় কি না, এ নিয়ে আলোচনা করা হবে। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত এ রকম বেশ কয়েকটি ত্রিদেশীয় প্রতিযোগিতায় খেলেছে ভারত ও পাকিস্তান। ২০০৮ সালের জুন মাসে শেষবার ভারত, পাকিস্তান ও বাংলাদেশ একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলেছিল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম